"উদ্দীপকে বিজয়ের বার্তা থাকলেও 'সিরাজউদ্দৌলা' নাটকে পরাজয় ঘটেছে দেশপ্রেমিক শক্তির"- মন্তব্যটির যর্থাথতা নিরূপণ কর।
উত্তর: • "উদ্দীপকে বিজয়ের বার্তা থাকলেও 'সিরাজউদ্দৌলা' নাটকে পরাজয় ঘটেছে দেশপ্রেমিক শক্তির।"- মন্তব্যটি যথার্থ। • দেশপ্রেম হলো একটি শক্তিশালী আবেগ ও সামাজিক দায়িত্ববোধ, যা মানুষকে তার দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে অনুপ্রাণিত করে। প্রকৃত দেশপ্রেমিক দেশের স্বার্থে নিজেদের জীবন উৎসর্গ করতেও কুণ্ঠাবোধ করে না। • উদ্দীপকে বিজয়ের বার্তা থাকলেও 'সিরাজউদ্দৌলা' নাটকে তার ব্যতিক্রম ঘটেছে। উদ্দীপকে দেখা যায়, দীর্ঘদিন যাবৎ অপশাসন আর শোষণের শিকার বাঙালি জাতি একসময় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলে। দেশপ্রেমে উজ্জীবিত মুক্তিপাগল সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। অনেক প্রাণের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। • নবাব সিরাউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। তার সময়ে ইংরেজরা বাংলার ক্ষমতা দখলের জন্য আপ্রাণ চেষ্টা চালায়। নবাব সিরাজউদ্দৌলার হাজার হাজার সৈন্যসামন্ত, গোলাবারুদ এবং দেশপ্রেম থাকা সত্ত্বেও তাঁর পরাজয় ঘটে শোচনীয়ভাবে। নবাব সিরাজের মুষ্টিমেয় কয়েকজন সেনাপতি ছাড়া প্রায় সবাই তাঁর সাথে বিশ্বাসঘাকতা করে। ব্যক্তিগত স্বার্থ, ক্ষমতার লোভে অন্ধ হয়ে তারা দেশকে বিদেশিদের হাতে বিলিয়ে দেয়। নবাব সিরাজউদ্দৌলার দেশপ্রেম এখানে অপশক্তির কাছে হার মানতে বাধ্য হয়। কিন্তু উদ্দীপকে তার সম্পূর্ণ বিপরীত দৃশ্য দেখতে পাই। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথোপযুক্ত হয়েছে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"উদ্দীপকে বিজয়ের বার্তা থাকলেও 'সিরাজউদ্দৌলা' নাটকে পরাজয় ঘটেছে দেশ…
উদ্দীপক
সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর