উদ্দীপকের ইংরেজদের আচরণ 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন বিশেষ ঘটনার কথা মনে করিয়ে দেয়? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের ইংরেজদের আচরণ 'সিরাজউদ্দৌলা' নাটকের ইংরেজদের কর্তৃক লবণচাষিদের ওপর অত্যাচারের ঘটনাকে মনে করিয়ে দেয়। 'সিরাজউদ্দৌলা' নাটকে এদেশের সাধারণ মানুষের ওপর ইংরেজ বণিকদের অন্যায়-অত্যাচার ও শোষণের চিত্র তুলে ধরা হয়েছে। সেখানে দেখা যায়, সুযোগ পেলেই তারা সাধারণ মানুষের ওপর অত্যাচার চালাত। লবণচাষিরা ছিল তাদের অন্যতম। উদ্দীপকে নীল চাষের জন্য চাষিদের ওপর ইংরেজদের অন্যায়-অত্যাচারের দিকটিকে তুলে ধরা হয়েছে। তাদের অত্যাচারের ভয়ে সেসময় ইচ্ছে না থাকা সত্ত্বেও চাষিরা নীল চাষে বাধ্য হতো। একইভাবে, 'সিরাজউদ্দৌলা' নাটকেও নাট্যকার এদেশের সাধারণ মানুষের ওপর ইংরেজ বণিকদের অন্যায়-অত্যাচার ও শোষণের চিত্র তুলে ধরেছেন। সেখানে কম দামে লবণ বিক্রি করেনি বলে ইংরেজরা এক লবণচাষি ও. তার স্ত্রীর ওপর অকথ্য নির্যাতন চালায়। সংগত কারণেই উদ্দীপকের ইংরেজদের আচরণ আলোচ্য নাটকের ইংরেজদের । কর্তৃক লবণচাষিদের ওপর অত্যাচারের ঘটনাকে মনে করিয়ে দেয়।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের ইংরেজদের আচরণ 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন বিশেষ ঘটনার কথা ম…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর