"মহিউদ্দীন আহমদ ও নবাব সিরাজউদ্দৌলার পরিণতি এক হয়নি।" এর কারণ বিশ্লেষণ কর।
উত্তর: বুদ্ধিদীপ্ত ও সময় উপযোগী সিদ্ধান্তের কারণে "মহিউদ্দীন আহমদ ও নবাব সিরাজউদ্দৌলার পরিণতি এক হয়নি।”- মন্তব্যটি যথার্থ। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মিরজাফর, জগৎশেঠ, মানিকচাঁদ, ঘসেটি প্রমুখ রাজ অমাত্যবর্গ বারবার ষড়যন্ত্রে লিপ্ত হয়। কিন্তু নবাব তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়াতে তারা নবাবের পতনের কারণ হয়ে দাঁড়ায়। উদ্দীপকের বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দীন আহমদ তার ভাইয়ের ছেলে শরীফুলকে দোকানে ম্যানেজার হিসেবে নিয়োগ করে। শরীফুল দোকান ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু বিচক্ষণ ব্যবসায়ী মহিউদ্দীন শরীফুলের বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রের বিষয়টি জানতে পেরে তার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিয়ে দোকানের পূর্বের অবস্থা ফিরিয়ে আনেন। কিন্তু 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব মিরজাফরসহ অন্য বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্র জেনেও সরল বিশ্বাসে তাদেরকে পলাশির যুদ্ধে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেন। ফলে নবাবের পতন ত্বরান্বিত হয়। উদ্দীপকের মহিউদ্দীন আহমদের মতো 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলা এমন সাহসী সিদ্ধান্ত নিতে পারেননি। দরবারে ঘনিষ্ঠ ও বিশ্বস্ত লোকদের ষড়যন্ত্রের কথা জেনেও তিনি তাদের ক্ষমা করে দেন। কিন্তু নবাবের ঘনিষ্ঠজনরা নবাবের সেই উদারতায় শুধরে না গিয়ে পুনরায় ষড়যন্ত্রে লিপ্ত হয়। ফলশ্রুতিতে পলাশির যুদ্ধে নবাবের পরাজয় ঘটেছে। তাই বলা যায়, সিদ্ধান্তের জন্য মহিউদ্দীন আহমদ ও নবাব সিরাজউদ্দৌলার পরিণতি এক হয়নি।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"মহিউদ্দীন আহমদ ও নবাব সিরাজউদ্দৌলার পরিণতি এক হয়নি।" এর কারণ বিশ্ল…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর