উদ্দীপকের কেরামত আলীর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের কেরামত আলীর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের উমিচাঁদ চরিত্রের সাদৃশ্য রয়েছে। 'সিরাজউদ্দৌলা' নাটকে উমিচাঁদ একজন লোভী ব্যক্তি। টাকার জন্য সে ছিল উন্মাদ। দালালি করে সে প্রচুর টাকার মালিক হলেও শেষপর্যন্ত ক্লাইভের কূটকৌশলের কাছে সে বোকা বনে যায় এবং প্রতারিত হয়। উদ্দীপকের ঘটনাংশে দেখা যায়, কেরামত আলী টাকা ছাড়া কিছুই বোঝে না। টাকার লোভে সে তার সমস্ত টাকা একটি বেসরকারি প্রতিষ্ঠানে জমা রাখে। কিন্তু প্রতিষ্ঠানটি হঠাৎ উধাও হয়ে গেলে প্রতারিত কেরামত আলী টাকার শোকে পাগল হয়ে যায়। 'সিরাজউদ্দৌলা' নাটকে উমিচাঁদের ক্ষেত্রেও এ পরিণতি লক্ষ করা যায়। ইংরেজরা যুদ্ধে জয়ী হলে উমিচাঁদ বিশ লক্ষ টাকা পাবে বলে দলিল করে। কিন্তু কূটকৌশলী ক্লাইভ সাদা ও লাল দুই রকমের জাল - দলিল করে উমিচাঁদের সাথে প্রতারণা করে। যুদ্ধ শেষে প্রতিশ্রুত টাকার শোকে উমিচাঁদ পাগল হয়ে মৃত্যুবরণ করে। তাই বলা যায়, উদ্দীপকের কেরামত আলীর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের উমিচাঁদ চরিত্রের সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের কেরামত আলীর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাদৃশ…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর