শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপকের শহিদের মতো দেশপ্রেম নবাব পক্ষের সব সেনাপতির মনে থাকলে বাংলাকে দুইশ বছর ইংরেজদের গোলামি করতে হতো না।"- তোমার অভিমত দাও।

উত্তর: "উদ্দীপকের শহিদের মতো দেশপ্রেম নবাব পক্ষের সব সেনাপতির মনে থাকলে বাংলাকে দুইশ বছর ইংরেজদের গোলামি করতে হতো না।”- মন্তব্যটির সঙ্গে আমি একমত। 'সিরাজউদ্দৌলা' নাটকে দেশপ্রেমিক নবাব সিরাজউদ্দৌলা বিদেশি বণিক ইংরেজদের হাত থেকে বাংলাকে রক্ষা করতে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। সেই যুদ্ধে নবাবের পক্ষে থাকার প্রতিশ্রুতি দিয়ে কোরান স্পর্শ করে শপথ নিয়েও মিরজাফর যুদ্ধ করেনি। নিজে নবাব হওয়ার লোভে সে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। উদ্দীপকের জুলাই-আগস্ট আন্দোলনে শহিদ ব্যক্তিটি দেশের সংকটকালে স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারেনি। ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সামনে থেকে আন্দোলনে অংশগ্রহণ করে সে। বাবা-মায়ের নিষেধ উপেক্ষা করে দেশের জন্য জীবন উৎসর্গ করে। সে বাঙালির সংগ্রামী চেতনার পথ ধরে চেতনাদীপ্ত হয়েছে। অন্যায়ের প্রতিবাদ করতে সাহস ও অনুপ্রেরণা পেয়েছে। এই শহিদের মতো নবাব সিরাজের পক্ষের সব সেনাপতির মনে দেশপ্রেম থাকলে বাংলা দুইশ বছরের জন্য পরাধীন হতো না। 'সিরাজউদ্দৌলা' নাটকে মিরমর্দান মোহনলাল প্রমুখ সেনাপতি নবাবের পক্ষে যুদ্ধ করে প্রাণ দেন। বাকিরা যুদ্ধক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করে। নবাবের প্রধান সেনাপতি মিরজাফর ইংরেজদের সঙ্গে যুদ্ধক্ষেত্রে হাত মেলায় এবং তার অধীন সেনাপতিদের যুদ্ধ থেকে বিরত থাকতে বলে। ফলে নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটে। নবাবের সকল সেনাপতি উদ্দীপকের শহিদের মতো দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যুদ্ধে অংশগ্রহণ করলে নবাবের সুনিশ্চিত জয় হতো। তাহলে বাংলাকে দুইশ বছর ইংজেরদের গোলামি করতে হতো না।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

"উদ্দীপকের শহিদের মতো দেশপ্রেম নবাব পক্ষের সব সেনাপতির মনে থাকলে বা…

উদ্দীপক

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের একজন বীর শহিদ তার মা-বাবাকে চিঠি লিখে 'মা, আমি মিছিলে যাচ্ছি। আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না। স্যরি আব্বুজান! তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম। না। আমাদের ভাইয়েরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে। অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, ৭ বছরের। বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন। বসে থাকব? আমার মনে হয় স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে। সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ...।

Rajshahi · 2025

উত্তর

যুদ্ধে সিরাজউদ্দৌলার পতন হলে কোম্পানি এক কোটি টাকা পাবে বলে দলিলে উল্লেখ আছে।

উত্তর

"সবাই মিলে সত্যিই আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো?" একথাটি মিরজাফর বলেছে ইংরেজদের সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট চুক্তিপত্রে স্বাক্ষর করা প্রসঙ্গে। 'সিরাজউদ্দৌলা' নাটকে সিরাজউদ্দৌলার পতনের পর কে কী পাবে সেটা সম্পর্কে মিরনের বাড়িতে বসে ক্লাইভের সঙ্গে মিরজাফর চক্রের গোপন বৈঠক হয়। চুক্তিপত্রে উল্লেখ করা হয়- সিরাজের পতনের পর কোম্পানি এক কোটি, ক্লাইভ দশ লাখ টাকা পাবে আর মসনদ পাবে বিশ্বাসঘাতক মিরজাফর। এমন চুক্তিতে সই করতে গিয়ে মিরজাফরের মন ক্ষণিকের জন্য দুর্বল হয়, বিবেকের তাড়নায় তার কাছে এক মুহূর্তের জন্য মনে হয়- তারা সবাই মিলে বাংলাকে বিক্রির চুক্তিপত্রে সই করতে যাচ্ছে কিনা।

উত্তর

সাহসিকতা ও স্বাধীনতা রক্ষায় জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে সংগ্রাম চালিয়ে যাওয়ার মনোভাবের দিক থেকে উদ্দীপকে শহিদের সঙ্গে দেশপ্রেমিক মোহনলালের সাদৃশ্য রয়েছে। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাবকে ক্ষমতাচ্যুত করার জন্য মিরজাফর, রায়দুর্লভ, ক্লাইভ গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়। পলাশির যুদ্ধে কোরান স্পর্শ করে শপথ নিয়েও মিরজাফর নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। 'সিরাজউদ্দৌলা' নাটকে অপরাজেয় মানসিকতার অধিকারী দেশপ্রেমিক বীর মোহনলাল। পলাশির যুদ্ধে মিরজাফরের বিশ্বাসঘাতকতায় নবাবের পরাজয় হয়েছে- এই খবর জেনেও দেশের জন্য মোহলাল আবার যুদ্ধে যান। উদ্দীপকের জুলাই-আগস্ট আন্দোলনে শহিদ ব্যক্তিটি বাবা-মায়ের নিষেধ অমান্য করে দেশের মানুষের পক্ষে আন্দোলনে যোগ দেয়। দেশের সংকটলগ্নে হাত গুটিয়ে স্বার্থপরের মতো বসে থাকতে পারেনি সে। সবার সঙ্গে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সংগ্রামে যুক্ত হয়ে সংগ্রাম করতে করতে সে শহিদ হয়েছে। 'সিরাজউদ্দৌলা' নাটকের দেশপ্রেমকি বীর মোহনলালও পলাশির প্রান্তরে বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং বন্দি হয়ে মৃত্যুবরণ করেছেন। এদিক থেকে উদ্দীপকে শহিদের মানসিক দৃঢ়তার সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের দেশপ্রেমিক যোদ্ধা মোহনলালের মানসিক দৃঢ়তার তুলনামূলক সাদৃশ্য রয়েছে।

উত্তর

"উদ্দীপকের শহিদের মতো দেশপ্রেম নবাব পক্ষের সব সেনাপতির মনে থাকলে বাংলাকে দুইশ বছর ইংরেজদের গোলামি করতে হতো না।”- মন্তব্যটির সঙ্গে আমি একমত। 'সিরাজউদ্দৌলা' নাটকে দেশপ্রেমিক নবাব সিরাজউদ্দৌলা বিদেশি বণিক ইংরেজদের হাত থেকে বাংলাকে রক্ষা করতে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। সেই যুদ্ধে নবাবের পক্ষে থাকার প্রতিশ্রুতি দিয়ে কোরান স্পর্শ করে শপথ নিয়েও মিরজাফর যুদ্ধ করেনি। নিজে নবাব হওয়ার লোভে সে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। উদ্দীপকের জুলাই-আগস্ট আন্দোলনে শহিদ ব্যক্তিটি দেশের সংকটকালে স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারেনি। ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সামনে থেকে আন্দোলনে অংশগ্রহণ করে সে। বাবা-মায়ের নিষেধ উপেক্ষা করে দেশের জন্য জীবন উৎসর্গ করে। সে বাঙালির সংগ্রামী চেতনার পথ ধরে চেতনাদীপ্ত হয়েছে। অন্যায়ের প্রতিবাদ করতে সাহস ও অনুপ্রেরণা পেয়েছে। এই শহিদের মতো নবাব সিরাজের পক্ষের সব সেনাপতির মনে দেশপ্রেম থাকলে বাংলা দুইশ বছরের জন্য পরাধীন হতো না। 'সিরাজউদ্দৌলা' নাটকে মিরমর্দান মোহনলাল প্রমুখ সেনাপতি নবাবের পক্ষে যুদ্ধ করে প্রাণ দেন। বাকিরা যুদ্ধক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করে। নবাবের প্রধান সেনাপতি মিরজাফর ইংরেজদের সঙ্গে যুদ্ধক্ষেত্রে হাত মেলায় এবং তার অধীন সেনাপতিদের যুদ্ধ থেকে বিরত থাকতে বলে। ফলে নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটে। নবাবের সকল সেনাপতি উদ্দীপকের শহিদের মতো দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যুদ্ধে অংশগ্রহণ করলে নবাবের সুনিশ্চিত জয় হতো। তাহলে বাংলাকে দুইশ বছর ইংজেরদের গোলামি করতে হতো না।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

  • \[দশ ]
  • \[আট ]
  • \[ছয় ]
  • \[পাঁচ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-

  • মুক্তির আকাঙ্ক্ষা
  • সাহসিকতা
  • যুদ্ধনীতি
  • দেশপ্রেম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?

  • মিরন
  • মিরজাফর
  • মানিকচাঁদ
  • মোহাম্মদি বেগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?

  • যশোরে
  • খুলনায়
  • বরিশালে
  • সাতক্ষীরায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০০ সালে
  • ১৯১৫ সালে
  • ১৯১৯ সালে
  • ১৯২০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?

  • সেলিম আল দীন
  • সিকান্দার আবু জাফর
  • জিয়া হায়দার
  • সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?

  • কালি-কলম
  • দৈনিক বাংলা
  • মাসিক সমকাল
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?

  • সময়
  • বাংলা নিউজ
  • সমকাল
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

  • ইত্তেফাক
  • সমকাল
  • যুগান্তর
  • প্রথম আলো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?

  • শিক্ষকতা
  • ওকালতি
  • ব্যবসা
  • সাংবাদিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?

  • প্রগতি
  • সমকাল
  • যুগান্তর
  • সাপ্তাহিক অভিযান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৫০
  • ১৯৬০
  • ১৯৭০
  • ১৯৮০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।