উদ্দীপকের আব্দুল কাদেরের সাথে মিরজাফর চরিত্রের সাদৃশ্য আলোচনা কর।
উত্তর: বিশ্বাসঘাতকতার দিক থেকে উদ্দীপকের আব্দুল কাদেরের সঙ্গে মিরজাফর চরিত্রের সাদৃশ্য বিদ্যমান। 'সিরাজউদ্দৌলা' নাটকে দেশপ্রেমিক নবাব সিরাজউদ্দৌলা দেশের স্বার্থ রক্ষায় বণিক ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। সব হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেন। সেই যুদ্ধে মিরজাফর কুরান স্পর্শ করে শপথ নিয়েও নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ইংরেজদের সঙ্গে হাত মিলান। তার বিশ্বাসঘাতকতায় নবাবের পরাজয় ঘটে। তিনি নির্মম হত্যাকান্ডের শিকার হন। উদ্দীপকে আব্দুল কাদেরের বিশ্বাসঘাতকতা বর্ণিত হয়েছে। জননী এগ্রোর মালিক হাবিব সাহেব তার ব্যবস্থাপক কাদেরকে সন্তানের মতো স্নেহ করলেও কাদের সেই স্নেহের মূল্য না দিয়ে বিশ্বাসঘাতকতার পরিচয় দেয়। হাবিব সাহেবের অনুপস্থিতিতে তার শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে সমস্ত দলিল জাল করে নিজেই প্রতিষ্ঠানের মালিক হয়। মিরজাফরও নবাবের সঙ্গে তার প্রতিশ্রুতি রক্ষা করেনি। গোপনে সে ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে নবাবকে পরাজিত করে নিজেই মসনদের মালিক হয়। এভাবে বিশ্বাসঘাতকতার দিক থেকে আব্দুল কাদেরের সঙ্গে মিরজাফরের সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের আব্দুল কাদেরের সাথে মিরজাফর চরিত্রের সাদৃশ্য আলোচনা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর