উদ্দীপকের ইব্রাহিম কার্দির সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের প্রধান সেনাপতি মিরজাফর চরিত্রের বৈসাদৃশ্য বর্ণনা কর।
উত্তর: বিশ্বস্ততার দিক থেকে উদ্দীপকের ইব্রাহিম কার্দির সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের প্রধান সেনাপতি মিরজাফর চরিত্রের বৈসাদৃশ্য রয়েছে। 'সিরাজউদ্দৌলা' নাটকের সেনাপতি মিরজাফর এক আত্মকেন্দ্রিক ও বিশ্বাসঘাতক চরিত্র। বাংলার মসনদের অধিকার লাভের আশায় সে বিদেশি ইংরেজদের সাথে আঁতাঁত করে নবাবের পরাজয়কে ত্বরান্বিত করে। তার বিশ্বাসঘাতকতার কারণে শুধু নবাবের পরাজয়ই হয় না, বাংলার স্বাধীনতাও অস্তমিত হয়। উদ্দীপকের ইব্রাহিম কার্দি মারাঠা শিবিরের বিশ্বাসী ও অকুতোভয় এক যোদ্ধা। অসময়ে মারাঠারা তাকে আশ্রয় ও সম্মান দিয়েছে। তাই মুসলিম বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের সময়ও সে মারাঠাদের সঙ্গ ত্যাগ করে না। এদিকে 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর এক বিশ্বাসঘাতক ও কূটকৌশলী চরিত্র। তার বিশ্বাসঘাতকতার কারণেই পলাশির যুদ্ধে নবাব বাহিনী পরাজিত হয়, যার মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার সূর্যও অস্তমিত হয়। তার এমন কর্মকাণ্ড উদ্দীপকের ইব্রাহিম কার্দির আচরণের সম্পূর্ণ বিপরীত। এ দিক থেকে উদ্দীপকের ইব্রাহিম কার্দির সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের প্রধান সেনাপতি মিরজাফর চরিত্রের বৈসাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের ইব্রাহিম কার্দির সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের প্রধান সেনাপ…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর