শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপকে নবাব সিরাজের পরিণতির আশঙ্কাই যেন বর্ণিত হয়েছে।"- তোমার মতামত দাও।

উত্তর: উদ্দীপকের কবিতাংশের মূলভাব বিচারে "উদ্দীপকে নবাব সিরাজের পরিণতির আশঙ্কাই যেন বর্ণিত হয়েছে" মন্তব্যটি যথার্থ। 'সিরাজউদ্দৌলা' নাটকে মহান শাসক, দেশপ্রেমিক নবাব ও অকুতোভয় বীর নবাব সিরাজ প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হন এবং সেনাপতি, অমাত্যদের বিশ্বাসঘাতকতায় পলাশির যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত ও বন্দি হন। পরে কারাগারের ভিতরেই তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়। তাঁর এই করুণ পরিণতির অর্থাৎ সিংহাসন ও স্বাধীনতা হারানোর জন্য দায়ী মিরজাফরের বিশ্বাসঘাতকতা। উদ্দীপকের কবিতাংশে সেনাদের নিষ্ক্রিয় দাঁড়িয়ে থাকার যে বিষয়টি তুলে ধরা হয়েছে তাতে ১৭৫৭ সালে পলাশির প্রান্তরে বাংলার স্বাধীনতা হারানোর বিষয়ের দিকটির মিল রয়েছে। পলাশির প্রান্তরে এদেশের সেনারা প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকেছে। স্বদেশ, স্বদেশের স্বাধীনতার ধ্বংস আসন্ন জেনেও তারা শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ায়নি। তারা দেশের স্বাধীনতা রক্ষায় এগিয়ে যায়নি। তারা অকারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদেশের ধ্বংস, স্বাধীনতা হারিয়ে যাওয়ার দৃশ্য প্রত্যক্ষ করেছে। উদ্দীপকের কবি তাই প্রশ্ন ছুড়েছেন- "সম্মুখে যে সর্বনাশ তা কি তারা দেখছে না? বাংলার সিংহাসন ও স্বাধীনতা যে ভেসে যাচ্ছে।" উদ্দীপকের কবি যেন 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজের পরিণতির আশঙ্কাই কবিতায় ব্যক্ত করেছেন। 'সিরাজউদ্দৌলা' নাটকে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার নির্মম পরিণতির ঘটনা বর্ণিত হয়েছে। তাঁর এই পরিণতির পেছনে কাজ করেছে তাঁর নিকট আত্মীয় ও অমাত্যদের হীন চক্রান্ত ও বিশ্বাসঘাতকতা; যা পলাশির যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে নিশ্চিত হয়েছে। এই বিষয়টি উদ্দীপকের মূলভাবেও প্রতিফলিত হয়েছে। তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

"উদ্দীপকে নবাব সিরাজের পরিণতির আশঙ্কাই যেন বর্ণিত হয়েছে।"- তোমার মত…

উদ্দীপক

ওই দেখ, ওই যেন চিত্রিত প্রাচীর ওই তব সৈন্যগণ দাঁড়াইয়া অকারণ, গনিতেছে লহরী কি রণ-পয়োধির? দেখিছ না সর্বনাশ সম্মুখে তোমার? যায় বঙ্গ সিংহাসন যায় স্বাধীনতা-ধন যেতেছে ভাসিয়া সব, কি দেখিছ আর?

Jessore · 2025

উত্তর

"আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।"- উক্তিটি রবার্ট ক্লাইভের।

উত্তর

"আমার সারা অস্তিত্বজুড়ে কেবল যেন দেয়ালের ভিড়।"-উক্তিটি দ্বারা নবাব সিরাজউদ্দৌলা প্রাসাদ ষড়যন্ত্র এবং রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর বেদনাদায়ক অবস্থা বোঝাতে চেয়েছেন। বাংলার মসনদে আরোহণের পর থেকেই নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করার জন্য প্রাসাদ ষড়যন্ত্র শুরু করেন সিরাজের খালা ঘসেটি বেগম। ক্ষমতা না পাওয়ায় ঘসেটি বেগমের মধ্যে প্রচণ্ড ক্ষোভবিরাজমান ছিল- নবাব তা বুঝতে পারতেন। মিরজাফর, জগৎশেঠ, রাজবল্লভের সঙ্গে ঘসেটি বেগম সিরাজের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র শুরু করেন। ওদিকে দেশের অস্তিত্ব রক্ষার জন্য ইংরেজ ও সিরাজের দ্বন্দ্বও দিন দিন বেড়েই চলছিল। সিরাজ তাঁর সেই বেদনায়ক অবস্থা বোঝাতেই স্ত্রী লুৎফুন্নেসার কাছে প্রশ্নোক্ত কথাটি বলেছেন।

উত্তর

উদ্দীপকের 'ওই তব সৈন্যগণ/দাঁড়াইয়া অকারণ' প্রসঙ্গটি 'সিরাজউদ্দৌলা' নাটকের সঙ্গে পলাশি যুদ্ধের ময়দানে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ না করে মিরজাফরের হুকুমে সেনাদের নিষ্ক্রিয় দাঁড়িয়ে থাকার দিক দিয়ে সংগতিপূর্ণ। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাবের অমাত্যবর্গ তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এবং ষড়যন্ত্র করে ইংরেজদের সঙ্গে হাত মেলায়। ১৭৫৭ সালের ২৩ জুন পলাশির প্রান্তরে ইংরেজ বাহিনীর বিরুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদ্দৌলার যুদ্ধ হয়। সিরাজের সেনাবাহিনী শক্তিশালী থাকলেও তাদের একটা বিশাল অংশ ইংরেজদের সঙ্গে গোপনে হাত মেলায়, যার পরিপ্রেক্ষিতে যুদ্ধের ময়দানে গিয়ে মোহনলাল, মিরমর্দান ও সাঁফ্রে ছাড়া প্রায় সবাই দর্শকের ভূমিকা পালন করে। তারপরও তারা যুদ্ধে জয়ী হতেন যদি মিরজাফরের কুচক্রান্তে যুদ্ধ বন্ধ করা না হতো। আর সেজন্যই বলা হয়েছে- 'পলাশিতে যুদ্ধ হয়নি, হয়েছে যুদ্ধের অভিনয়।' উদ্দীপকের কবিতাংশে যুদ্ধ না করে সেনাদের অকারণে দাঁড়িয়ে থাকার কথা বলা হয়েছে। কবিতাংশের কবি জানতে চেয়েছেন, তারা কি সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রণ-পয়োধির লহরী গণনা করবে? তারা কি তাদের সামনে আসন্ন সর্বনাশ সম্পর্কে ধারণা করতে পারছে না? বাংলার সিংহাসন যে হারিয়ে যেতে বসেছে, শ্রেষ্ঠ ধন স্বাধীনতা যে হারিয়ে যাচ্ছে তা কি তারা দেখছে না? তাদের চোখের সামনে সব ভেসে যাচ্ছে; আর তারা অকারণে দাঁড়িয়ে আছে। শত্রুর মোকাবিলা করছে না। সেনাদের এইভাবে দাঁড়িয়ে থাকার এই বিষয়টি পলাশিতে যুদ্ধের ময়দানে মিরজাফরের নির্দেশে সেনাদের দাঁড়িয়ে থাকার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উদ্দীপকের কবিতাংশের মূলভাব বিচারে "উদ্দীপকে নবাব সিরাজের পরিণতির আশঙ্কাই যেন বর্ণিত হয়েছে" মন্তব্যটি যথার্থ। 'সিরাজউদ্দৌলা' নাটকে মহান শাসক, দেশপ্রেমিক নবাব ও অকুতোভয় বীর নবাব সিরাজ প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হন এবং সেনাপতি, অমাত্যদের বিশ্বাসঘাতকতায় পলাশির যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত ও বন্দি হন। পরে কারাগারের ভিতরেই তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়। তাঁর এই করুণ পরিণতির অর্থাৎ সিংহাসন ও স্বাধীনতা হারানোর জন্য দায়ী মিরজাফরের বিশ্বাসঘাতকতা। উদ্দীপকের কবিতাংশে সেনাদের নিষ্ক্রিয় দাঁড়িয়ে থাকার যে বিষয়টি তুলে ধরা হয়েছে তাতে ১৭৫৭ সালে পলাশির প্রান্তরে বাংলার স্বাধীনতা হারানোর বিষয়ের দিকটির মিল রয়েছে। পলাশির প্রান্তরে এদেশের সেনারা প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকেছে। স্বদেশ, স্বদেশের স্বাধীনতার ধ্বংস আসন্ন জেনেও তারা শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ায়নি। তারা দেশের স্বাধীনতা রক্ষায় এগিয়ে যায়নি। তারা অকারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদেশের ধ্বংস, স্বাধীনতা হারিয়ে যাওয়ার দৃশ্য প্রত্যক্ষ করেছে। উদ্দীপকের কবি তাই প্রশ্ন ছুড়েছেন- "সম্মুখে যে সর্বনাশ তা কি তারা দেখছে না? বাংলার সিংহাসন ও স্বাধীনতা যে ভেসে যাচ্ছে।" উদ্দীপকের কবি যেন 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজের পরিণতির আশঙ্কাই কবিতায় ব্যক্ত করেছেন। 'সিরাজউদ্দৌলা' নাটকে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার নির্মম পরিণতির ঘটনা বর্ণিত হয়েছে। তাঁর এই পরিণতির পেছনে কাজ করেছে তাঁর নিকট আত্মীয় ও অমাত্যদের হীন চক্রান্ত ও বিশ্বাসঘাতকতা; যা পলাশির যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে নিশ্চিত হয়েছে। এই বিষয়টি উদ্দীপকের মূলভাবেও প্রতিফলিত হয়েছে। তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

  • \[দশ ]
  • \[আট ]
  • \[ছয় ]
  • \[পাঁচ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-

  • মুক্তির আকাঙ্ক্ষা
  • সাহসিকতা
  • যুদ্ধনীতি
  • দেশপ্রেম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?

  • মিরন
  • মিরজাফর
  • মানিকচাঁদ
  • মোহাম্মদি বেগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?

  • যশোরে
  • খুলনায়
  • বরিশালে
  • সাতক্ষীরায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০০ সালে
  • ১৯১৫ সালে
  • ১৯১৯ সালে
  • ১৯২০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?

  • সেলিম আল দীন
  • সিকান্দার আবু জাফর
  • জিয়া হায়দার
  • সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?

  • কালি-কলম
  • দৈনিক বাংলা
  • মাসিক সমকাল
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?

  • সময়
  • বাংলা নিউজ
  • সমকাল
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

  • ইত্তেফাক
  • সমকাল
  • যুগান্তর
  • প্রথম আলো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?

  • শিক্ষকতা
  • ওকালতি
  • ব্যবসা
  • সাংবাদিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?

  • প্রগতি
  • সমকাল
  • যুগান্তর
  • সাপ্তাহিক অভিযান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৫০
  • ১৯৬০
  • ১৯৭০
  • ১৯৮০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।