শেয়ারFacebookWhatsApp

"সেনাপতি ও অমাত্যরা উদ্দীপকের ইব্রাহিম কার্দির মতো অনুগত্য ও বিশ্বস্ততার পরিচয় দিলে 'সিরাজউদ্দৌলা' নাটকের পরিণতি অন্যরকম হতে পারত।"- মন্তব্যটির যথার্থতা বিচার কর।

উত্তর: পলাশি যুদ্ধে সিরাজউদ্দৌলার পতনের কারণ বিবেচনায় "সেনাপতি ও অমাত্যরা উদ্দীপকের ইব্রাহিম কার্দির মতো বিশ্বস্ততা ও নৈতিকতার পরিচয় দিলে 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজের পরিণতি অন্যরকম হতে পারত"- মন্তব্যটি যথার্থ। 'সিরাজউদ্দৌলা' নাটকে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় এবং এর মধ্য দিয়ে বাংলার স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার মর্মন্তুদ কাহিনি বর্ণিত হয়েছে। নবাবের নিজের লোকদের ষড়যন্ত্রই তাঁর পরাজয়ের মূল কারণ, যেখানে বাংলার মসনদের লোভে তাঁর পরিবারের লোকজনই এই পরাজয়ে মুখ্য ভূমিকা রাখে। উদ্দীপকে ইব্রাহিম কার্দি নামের এক মহান বীরের কথা বলা হয়েছে। পানিপথের তৃতীয় যুদ্ধে মুসলিম হয়েও তিনি মারাঠা বাহিনীর হয়ে যুদ্ধ করেন। এমতাবস্থায় তার স্ত্রী জোহরা তাকে মুসলিম বাহিনীর হয়ে যুদ্ধ করার কথা বললে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। কেননা, বিপদের দিনে যারা তাকে আশ্রয় দিয়েছে, সম্মান দিয়েছে তাদের সঙ্গে তিনি কোনোমতেই বিশ্বাসঘাতকতা করতে রাজি ছিলেন না। 'সিরাজউদ্দৌলা' নাটকের সেনাপতি ও অমাত্যরা যদি ইব্রাহিম কার্দির মতো এমন সৎ থাকতেন তাহলে নবাবের করুণ পরিণতি হতো না। 'সিরাজউদ্দৌলা' নাটকে নাট্যকার বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পলাশির যুদ্ধে পরাজয় এবং এর পেছনের প্রাসাদ ষড়যন্ত্রকে তুলে ধরেছেন। সেখানে সিরাজউদ্দৌলা নিজের প্রধান সেনাপতি মিরজাফর ও সভাসদদের বিশ্বাসঘাতকতার কারণে পলাশির যুদ্ধে পরাজিত হন। এ ঘটনার মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার সূর্যও অস্তমিত হয়। এক্ষেত্রে প্রধান সেনাপতি মিরজাফরসহ সভাসদরা দেশপ্রেমিক হলে এবং বাংলার স্বাধীনতার জন্য বিশ্বস্ততা ও নৈতিকতার পরিচয় দিয়ে নবাবের পক্ষে অবস্থান নিলে এই যুদ্ধে নবাবকে পরাজিত হতে হতো না। সেদিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি। যথাযথ অর্থবহ।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

"সেনাপতি ও অমাত্যরা উদ্দীপকের ইব্রাহিম কার্দির মতো অনুগত্য ও বিশ্বস…

উদ্দীপক

পানিপথের তৃতীয় যুদ্ধ ছিল ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী যুদ্ধ। একদিকে সম্মিলিত মুসলিম বাহিনী, অন্যদিকে মারাঠারা। ইব্রাহিম কার্দি ও জোহরা বেগম স্বামী-স্ত্রী হয়েও যথাক্রমে মারাঠা ও মুসলিম শিবিরের পক্ষে সেনাপতি হিসেবে যুদ্ধে অবতীর্ণ হন। জোহরা বেগম স্বামী ইব্রাহিম কার্দিকে মুসলিম শিবিরে যোগ দেওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু ইব্রাহিম কার্দি স্পষ্ট জানিয়ে দেন- "যে ফিরে যাবে সে আমি হব না। সে হবে বিশ্বাসঘাতক। সে হবে ইব্রাহিম কার্দির লাশ। আমার সংকটের দিনে যারা আমাকে আশ্রয় দিয়েছে, কর্মে নিযুক্ত করেছে, ঐশ্বর্য দান করেছে সেই মারাঠাদের বিপদের দিনে আমি চুপ করে বসে থাকবো? পদত্যাগ করবো? সে হয় না, জোহরা।"

Dinajpur · 2025

উত্তর

পলাশির যুদ্ধ ১৭৫৭ সালে সংঘটিত হয়।

উত্তর

"ফিরে এসেছি রাজধানীতে স্বাধীনতা বজায় রাখার শেষ চেষ্টা করব বলে।"- উক্তিটিতে পলাশির যুদ্ধে পরাজয়ের পর সিরাজউদ্দৌলার রাজধানী রক্ষার শেষ প্রচেষ্টার দিকটির প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে। 'সিরাজউদ্দৌলা' নাটকে পলাশির যুদ্ধক্ষেত্রে প্রধান সেনাপতি 'মিরজাফর ও অন্য সেনাপতিদের ষড়যন্ত্রে যোগদানের সূত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করায় নবাবের শোচনীয় পরাজয় হয়। দেশপ্রেমিক সেনাপতি মোহনলাল সেই পরাজয়ের খবর পৌছে দেন নবাবের কাছে এবং সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ করে রাজধানী রক্ষার শেষ প্রচেষ্টার কথা বলেন। মোহনলালের সেই পরামর্শ অনুযায়ী নবাবের রাজধানী রক্ষার শেষ প্রচেষ্টার দিকটি আলোচ্য বাক্যে প্রকাশ পেয়েছে।

উত্তর

বিশ্বস্ততার দিক থেকে উদ্দীপকের ইব্রাহিম কার্দির সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের প্রধান সেনাপতি মিরজাফর চরিত্রের বৈসাদৃশ্য রয়েছে। 'সিরাজউদ্দৌলা' নাটকের সেনাপতি মিরজাফর এক আত্মকেন্দ্রিক ও বিশ্বাসঘাতক চরিত্র। বাংলার মসনদের অধিকার লাভের আশায় সে বিদেশি ইংরেজদের সাথে আঁতাঁত করে নবাবের পরাজয়কে ত্বরান্বিত করে। তার বিশ্বাসঘাতকতার কারণে শুধু নবাবের পরাজয়ই হয় না, বাংলার স্বাধীনতাও অস্তমিত হয়। উদ্দীপকের ইব্রাহিম কার্দি মারাঠা শিবিরের বিশ্বাসী ও অকুতোভয় এক যোদ্ধা। অসময়ে মারাঠারা তাকে আশ্রয় ও সম্মান দিয়েছে। তাই মুসলিম বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের সময়ও সে মারাঠাদের সঙ্গ ত্যাগ করে না। এদিকে 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর এক বিশ্বাসঘাতক ও কূটকৌশলী চরিত্র। তার বিশ্বাসঘাতকতার কারণেই পলাশির যুদ্ধে নবাব বাহিনী পরাজিত হয়, যার মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার সূর্যও অস্তমিত হয়। তার এমন কর্মকাণ্ড উদ্দীপকের ইব্রাহিম কার্দির আচরণের সম্পূর্ণ বিপরীত। এ দিক থেকে উদ্দীপকের ইব্রাহিম কার্দির সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের প্রধান সেনাপতি মিরজাফর চরিত্রের বৈসাদৃশ্য রয়েছে।

উত্তর

পলাশি যুদ্ধে সিরাজউদ্দৌলার পতনের কারণ বিবেচনায় "সেনাপতি ও অমাত্যরা উদ্দীপকের ইব্রাহিম কার্দির মতো বিশ্বস্ততা ও নৈতিকতার পরিচয় দিলে 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজের পরিণতি অন্যরকম হতে পারত"- মন্তব্যটি যথার্থ। 'সিরাজউদ্দৌলা' নাটকে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় এবং এর মধ্য দিয়ে বাংলার স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার মর্মন্তুদ কাহিনি বর্ণিত হয়েছে। নবাবের নিজের লোকদের ষড়যন্ত্রই তাঁর পরাজয়ের মূল কারণ, যেখানে বাংলার মসনদের লোভে তাঁর পরিবারের লোকজনই এই পরাজয়ে মুখ্য ভূমিকা রাখে। উদ্দীপকে ইব্রাহিম কার্দি নামের এক মহান বীরের কথা বলা হয়েছে। পানিপথের তৃতীয় যুদ্ধে মুসলিম হয়েও তিনি মারাঠা বাহিনীর হয়ে যুদ্ধ করেন। এমতাবস্থায় তার স্ত্রী জোহরা তাকে মুসলিম বাহিনীর হয়ে যুদ্ধ করার কথা বললে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। কেননা, বিপদের দিনে যারা তাকে আশ্রয় দিয়েছে, সম্মান দিয়েছে তাদের সঙ্গে তিনি কোনোমতেই বিশ্বাসঘাতকতা করতে রাজি ছিলেন না। 'সিরাজউদ্দৌলা' নাটকের সেনাপতি ও অমাত্যরা যদি ইব্রাহিম কার্দির মতো এমন সৎ থাকতেন তাহলে নবাবের করুণ পরিণতি হতো না। 'সিরাজউদ্দৌলা' নাটকে নাট্যকার বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পলাশির যুদ্ধে পরাজয় এবং এর পেছনের প্রাসাদ ষড়যন্ত্রকে তুলে ধরেছেন। সেখানে সিরাজউদ্দৌলা নিজের প্রধান সেনাপতি মিরজাফর ও সভাসদদের বিশ্বাসঘাতকতার কারণে পলাশির যুদ্ধে পরাজিত হন। এ ঘটনার মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার সূর্যও অস্তমিত হয়। এক্ষেত্রে প্রধান সেনাপতি মিরজাফরসহ সভাসদরা দেশপ্রেমিক হলে এবং বাংলার স্বাধীনতার জন্য বিশ্বস্ততা ও নৈতিকতার পরিচয় দিয়ে নবাবের পক্ষে অবস্থান নিলে এই যুদ্ধে নবাবকে পরাজিত হতে হতো না। সেদিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি। যথাযথ অর্থবহ।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

  • \[দশ ]
  • \[আট ]
  • \[ছয় ]
  • \[পাঁচ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-

  • মুক্তির আকাঙ্ক্ষা
  • সাহসিকতা
  • যুদ্ধনীতি
  • দেশপ্রেম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?

  • মিরন
  • মিরজাফর
  • মানিকচাঁদ
  • মোহাম্মদি বেগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?

  • যশোরে
  • খুলনায়
  • বরিশালে
  • সাতক্ষীরায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০০ সালে
  • ১৯১৫ সালে
  • ১৯১৯ সালে
  • ১৯২০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?

  • সেলিম আল দীন
  • সিকান্দার আবু জাফর
  • জিয়া হায়দার
  • সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?

  • কালি-কলম
  • দৈনিক বাংলা
  • মাসিক সমকাল
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?

  • সময়
  • বাংলা নিউজ
  • সমকাল
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

  • ইত্তেফাক
  • সমকাল
  • যুগান্তর
  • প্রথম আলো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?

  • শিক্ষকতা
  • ওকালতি
  • ব্যবসা
  • সাংবাদিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?

  • প্রগতি
  • সমকাল
  • যুগান্তর
  • সাপ্তাহিক অভিযান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৫০
  • ১৯৬০
  • ১৯৭০
  • ১৯৮০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।