উদ্দীপকের 'সেনাপতি'র সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্র/চরিত্রসমূহের বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকের সেনাপতির সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের সেনাপতি মিরজাফর, খালা ঘসেটি বেগম ও প্রধান অমাত্যবর্গের সাদৃশ্য রয়েছে। 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলার পতনকে ত্বরান্বিত করে তাঁর প্রধান সেনাপতি মিরজাফর, খালা ঘসেটি বেগম, অমাত্য রাজবল্লভ, রায়দুর্লভ, উমিচাঁদ ব্যক্তিবর্গের সম্মিলিত ষড়যন্ত্র। প্রাসাদ ষড়যন্ত্র ও সভাসদদের বিশ্বাসঘাতকতার কাছে হেরে যান দেশপ্রেমিক বীর সিরাজউদ্দৌলা। উদ্দীপকের টিপু সুলতানের মতো দেশপ্রেমিক শাসকের পরাজয়কে ত্বরান্বিত করে তারই এক উচ্চাভিলাষী সেনাপতি। সে টিপুর খবর ইংরেজদের কাছে গোপনে পৌছে দিত। এমনকি সে দুর্গের দরজা 'খুলে দিয়ে শত্রুপক্ষকে প্রবেশে সুযোগ তৈরি করে দেওয়ার মতো ঘৃণ্য কাজ করেছে। 'সিরাজউদ্দৌলা' নাটকে সিরাজের এমন পরাজয়ের পেছনে ছিল মিরজাফর, উমিচাঁদ, রাজবল্লভ, খালা ঘসেটি বেগমের সম্মিলিত ষড়যন্ত্র। মিরজাফর চক্রের বিশ্বাসঘাতকতার বলি হন নবাব সিরাজউদ্দৌলা এবং ডুবে যায় বাংলার স্বাধীনতার সূর্য। তাই উদ্দীপকের সেনাপতির সঙ্গে এই সম্মিলিত ষড়যন্ত্রকারী জোটের সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের 'সেনাপতি'র সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর