শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সেলিম মিয়া 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? আলোচনা কর।

উত্তর: বিশ্বাসঘাতকতা করার কারণে উদ্দীপকের সেলিম মিয়া 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 'সিরাজউদ্দৌলা' নাটকের অন্যতম একটি চরিত্র হলো মিরজাফর। তিনি বিশ্বাসঘাতক ছিলেন। তার বিশ্বাসঘাতকতার কারণেই সিরাজের পরাজয় হয় আর বাংলাদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। উদ্দীপকে রহমান সাহেব বিশ্বাস করে সেলিম মিয়াকে তার জমিজমা দেখাশোনার দায়িত্ব দেন। কিন্তু সেলিম মিয়া জমিজমা নিজের করে নেয়। অর্থাৎ সে রহমান সাহেবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব বিশ্বাস করে মিরজাফরকে প্রধান সেনাপতির দায়িত্ব দেন। কিন্তু তিনি এই বিশ্বাসের মর্যাদা রাখেননি। অর্থ ও ক্ষমতার লোভে তিনি নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। ইংরেজদের সহায়তায় তিনি নবাবকে হটিয়ে নিজে মসনদে আরোহণ করেন, যা উদ্দীপকের সেলিম মিয়ার বিশ্বাসঘাতকতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

উদ্দীপকের সেলিম মিয়া 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্…

উদ্দীপক

অঢেল সম্পত্তির মালিক রহমান সাহেব বিশ্বাস করে তার জমিজমা দেখাশোনার ভার দেন সেলিম মিয়াকে। রহমান সাহেব একদিন দেখেন তার সম্পত্তি সেলিম মিয়ার নামে হয়ে গেছে। এতদিন তিনি ভুল মানুষকে বিশ্বাস করেছেন। বিশ্বাস করা ভালো কিন্তু অন্ধবিশ্বাস - কখনো কখনো মানুষকে পথে বসিয়ে দেয়।

Mymensingh · 2025

উত্তর

সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম লুৎফুন্নেসা।

উত্তর

"আমার সারা অস্তিত্বজুড়ে কেবল যেন দেয়ালের ভিড়।"-উক্তিটি দ্বারা নবাব সিরাজউদ্দৌলা প্রাসাদ ষড়যন্ত্র এবং রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর বেদনাদায়ক অবস্থা বোঝাতে চেয়েছেন। বাংলার মসনদে আরোহণের পর থেকেই নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করার জন্য প্রাসাদ ষড়যন্ত্র শুরু করেন সিরাজের খালা ঘসেটি বেগম। ক্ষমতা না পাওয়ায় ঘসেটি বেগমের মধ্যে প্রচণ্ড ক্ষোভবিরাজমান ছিল- নবাব তা বুঝতে পারতেন। মিরজাফর, জগৎশেঠ, রাজবল্লভের সঙ্গে ঘসেটি বেগম সিরাজের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র শুরু করেন। ওদিকে দেশের অস্তিত্ব রক্ষার জন্য ইংরেজ ও সিরাজের দ্বন্দ্বও দিন দিন বেড়েই চলছিল। সিরাজ তাঁর সেই বেদনায়ক অবস্থা বোঝাতেই স্ত্রী লুৎফুন্নেসার কাছে প্রশ্নোক্ত কথাটি বলেছেন।

উত্তর

বিশ্বাসঘাতকতা করার কারণে উদ্দীপকের সেলিম মিয়া 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 'সিরাজউদ্দৌলা' নাটকের অন্যতম একটি চরিত্র হলো মিরজাফর। তিনি বিশ্বাসঘাতক ছিলেন। তার বিশ্বাসঘাতকতার কারণেই সিরাজের পরাজয় হয় আর বাংলাদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। উদ্দীপকে রহমান সাহেব বিশ্বাস করে সেলিম মিয়াকে তার জমিজমা দেখাশোনার দায়িত্ব দেন। কিন্তু সেলিম মিয়া জমিজমা নিজের করে নেয়। অর্থাৎ সে রহমান সাহেবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব বিশ্বাস করে মিরজাফরকে প্রধান সেনাপতির দায়িত্ব দেন। কিন্তু তিনি এই বিশ্বাসের মর্যাদা রাখেননি। অর্থ ও ক্ষমতার লোভে তিনি নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। ইংরেজদের সহায়তায় তিনি নবাবকে হটিয়ে নিজে মসনদে আরোহণ করেন, যা উদ্দীপকের সেলিম মিয়ার বিশ্বাসঘাতকতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

সিরাজউদ্দৌলা ও রহমান সাহেবের পরিণতির পরিপ্রেক্ষিতে "অন্ধবিশ্বাস মানুষকে কখনো কখনো পথে বসিয়ে দেয়”- মন্তব্যটি যথার্থ। 'সিরাজউদ্দৌলা' নাটকে সিরাজ বিশ্বাসঘাতকতার শিকার। তিনি জানতেন যে রাজ্যের অধিকাংশ সভাসদ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তারপরও তিনি তাদের অন্ধের মতো বিশ্বাস করেছেন। যার ফলস্বরূপ দেশের স্বাধীনতা ও তাঁর প্রাণ দুটোই চলে যায়। উদ্দীপকে রহমান সাহেব বিশ্বাসঘাতকতার শিকার। তিনি সেলিম মিয়াকে জমিজমা দেখাশোনার দায়িত্ব দিলে সেলিম মিয়া সব নিজের নামে করে নেয় এবং রহমান সাহেবকে পথে বসিয়ে দেয়। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজ তাঁর প্রধান সেনাপতি মিরজাফরকে বিশ্বাস করতেন এবং দেশের স্বার্থে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শপথও করিয়েছিলেন। বিভিন্ন ঘটনাচক্রে তিনি - বহুবার নবাবের ক্ষতি করার চেষ্টা করেন যা নবাবের দৃষ্টিগোচর হয়। শেষ পর্যন্ত পলাশি যুদ্ধের দায়িত্ব মিরজাফরের হাতে সমর্পণ করে তিনি শোচনীয় পরাজয়বরণ করেন। এর ফলে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলা রাজ অমাত্যদের বিশ্বাসঘাতকতা ও দেশদ্রোহিতার শিকার হন। মিরজাফরকে বিশ্বাস করার দিক থেকে উদ্দীপকের বিষয়টি সম্পর্কিত। মিরজাফরের প্রতি অন্ধবিশ্বাসের কারণেই নবাব পরাজিত হন। এদিক বিচারে বলা যায়, - প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

  • \[দশ ]
  • \[আট ]
  • \[ছয় ]
  • \[পাঁচ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-

  • মুক্তির আকাঙ্ক্ষা
  • সাহসিকতা
  • যুদ্ধনীতি
  • দেশপ্রেম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?

  • মিরন
  • মিরজাফর
  • মানিকচাঁদ
  • মোহাম্মদি বেগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?

  • যশোরে
  • খুলনায়
  • বরিশালে
  • সাতক্ষীরায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০০ সালে
  • ১৯১৫ সালে
  • ১৯১৯ সালে
  • ১৯২০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?

  • সেলিম আল দীন
  • সিকান্দার আবু জাফর
  • জিয়া হায়দার
  • সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?

  • কালি-কলম
  • দৈনিক বাংলা
  • মাসিক সমকাল
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?

  • সময়
  • বাংলা নিউজ
  • সমকাল
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

  • ইত্তেফাক
  • সমকাল
  • যুগান্তর
  • প্রথম আলো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?

  • শিক্ষকতা
  • ওকালতি
  • ব্যবসা
  • সাংবাদিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?

  • প্রগতি
  • সমকাল
  • যুগান্তর
  • সাপ্তাহিক অভিযান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৫০
  • ১৯৬০
  • ১৯৭০
  • ১৯৮০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।