"বিশ্বাসঘাতকতা ছাড়াও সতীশের মতো সিরাজের চারিত্রিক সরলতা তার পতনের জন্য দায়ী।"- উক্তিটির যথার্থতা বিচার কর।
উত্তর: "বিশ্বাসঘাতকতা ছাড়াও সতীশের মতো সিরাজের চারিত্রিক সরলতা তার পতনের জন্য দায়ী।"- উক্তিটি যথার্থ। কারণ সিরাজউদ্দৌলা শত্রুদের সরল মনে বিশ্বাস করে নিজের পতন ডেকে এনেছেন। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাবের পরাজয়ের অন্যতম কারণ চারিত্রিক সরলতা। নবাবের আত্মীয়স্বজন, রাজ-অমাত্যবর্গ সবাই তাঁর বিরুদ্ধাচরণ করে বিদেশিদের সঙ্গে আঁতাঁত করে। নবাব তবুও তাদের সরল মনে বিশ্বাস করেন নবাব সিরাজউদ্দৌলা কঠোর হস্তে ষড়যন্ত্র দমন করে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করার আহ্বান করেন। তারা ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ করেও বিশ্বাসঘাতকতা করে। উদ্দীপকের সতীশ তার বোনকে সরল মনে বিশ্বাস করেছে। ফলে তার বোন বনশ্রী সেই সরলতার সুযোগ নিয়ে প্রভাবশালীদের নিজের দলে টেনে সতীশকে পৈতৃক ভিটা থেকে বিতাড়িত করেন। 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলাও মিরজাফরের মতো ভুল মানুষকে অন্ধভাবে বিশ্বাস করেছিলেন। এই অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে মিরজাফর ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে গোপন ষড়যন্ত্রে লিপ্ত হন। এর ফলে নবাব ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত হন। পরে তাঁকে মৃত্যুর করুণ পরিণতির সম্মুখীন হতে হয়। 'সিরাজউদ্দৌলা' নাটকে স্বার্থান্ধ বিশ্বাসঘাতকেরা নবাবের বিশ্বাসের সুযোগ নিয়ে ষড়যন্ত্রের মধ্য দিয়ে নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসনচ্যুত করে। উদ্দীপকেও দেখা যায়, সতীশের চারিত্রিক সরলতার জন্যই তার বোন বনশ্রী তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সুযোগ পেয়েছেন। তাই নিঃসন্দেহে বলা যায় প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"বিশ্বাসঘাতকতা ছাড়াও সতীশের মতো সিরাজের চারিত্রিক সরলতা তার পতনের জ…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর