উদ্দীপকের নবীন মাধবের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহনলাল চরিত্রের সাদৃশ্য আলোচনা কর।
উত্তর: দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জীবন বিসর্জন দেওয়ার দিক দিয়ে উদ্দীপকের নবীন মাধবের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহনলাল চরিত্রের সাদৃশ্য রয়েছে। 'সিরাজউদ্দৌলা' নাটকের অন্যতম একটি চরিত্র মোহনলাল। নবাবের অত্যন্ত বিশ্বস্ত এই সেনাপতি বীরদর্পে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে শেষ নিশ্বাস থাকা পর্যন্ত ন্যায় ও সত্যের পথে লড়ে যান। নবাবের অধিকাংশ অমাত্য ও নিকটাত্মীয় বিশ্বাসঘাতকতা করলেও সেনাপতি মোহনলাল ছিলেন ন্যায়ের পক্ষে অটল। তিনি নবাব সিরাজউদ্দৌলার পক্ষে প্রাণপণ লড়াই করে প্রাণ উৎসর্গ করেন। উদ্দীপকের নবীন মাধব স্বরপুর গ্রামের কৃষকদের রক্ষা করার ব্রত। নিয়েছিলেন। ফলে তিনি কখনো মামলা করে, কখনো বা অসীম সাহসে লড়াই করে অত্যাচারী নীলকরদের হাত থেকে কৃষকদের রক্ষা করেন। শেষ পর্যন্ত দেশের জন্য তাকে জীবন দিতে হয় শত্রুর হাতে। অন্যদিকে 'সিরাজউদ্দৌলা' নাটকে মোহনলালও ছিলেন দেশপ্রেমিক বীর। নবাবের নির্দেশে পলাশির প্রান্তরে প্রাণপণ লড়াই করেছেন তিনি। মোহনলাল শেষ রক্তবিন্দু দিয়ে দেশের মুক্তির জন্য নবাবের পক্ষে অস্ত্রধারণ করে মৃত্যুবরণ করেন। এভাবে উদ্দীপকের নবীন মাধব 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহনলাল চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের নবীন মাধবের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহনলাল চরিত্রের স…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর