উদ্দীপকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ বলে মনে কর? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের পলাশির যুদ্ধের মর্মান্তিক ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ। 'সিরাজউদ্দৌলা' নাটকে পলাশির যুদ্ধের মর্মান্তিক ঘটনার স্বরূপ বর্ণিত হয়েছে। সেদিন দেশকে রক্ষা করতে ইংরেজদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে মিরমর্দান, মোহনলালসহ অসংখ্য দেশপ্রেমিক সেনাপতি ও যোদ্ধারা প্রাণ দেন। উদ্দীপকে বর্গিরূপী পাকিস্তানি সেনাবাহিনীর ধ্বংসযজ্ঞের বিষয়টি বর্ণিত হয়েছে। পঁচিমে মার্চ কাল রাতে হানাদার বাহিনী ঘুমন্ত নিরীহ বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় মুক্তিযুদ্ধ। দীর্ঘ নয় মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধে ত্রিশ লাখ সাহসী সন্তান প্রাণদান করেছেন। 'সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত পলাশির যুদ্ধে মিরজাফরের বিশ্বাসঘাতকতায় অসংখ্য দেশপ্রেমিক বীর প্রাণ হারান। ইংরেজদের হাতে প্রথম শহিদ হন সেনাপতি নৌবে সিং, পরে মিরমর্দান, বদ্রিআলি, মোহনলাল প্রমুখ বীর সেনাপতিরাও একে একে শহিদ হন। বিষয়টির সাথে উদ্দীপকের সাদৃশ্য বিদ্যমান।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ বলে মন…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর