“স্বার্থপরতা সর্বনাশের কারণ"- উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটকের আলোকে মন্তব্যটির যথার্থতা বিচার কর।
উত্তর: পরিণতির দিক থেকে বলা যায়, “স্বার্থপরতা সর্বনাশের কারণ"। মন্তব্যটি উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটকের আলোকে যথার্থ। 'সিরাজউদ্দৌলা' নাটকে স্বার্থপরতার চরম পরিণতি প্রকাশিত হয়েছে। স্বার্থপরতার কারণে সিরাজের আপনজনেরা তাঁর বিরুদ্ধে বিশ্বাসঘাতক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। স্বার্থপরতার কারণেই তারা নবাব সিরাজের পতন ঘটায়। উদ্দীপকে রমিজের দেশপ্রেমের দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। দেশপ্রেমে মহীয়ান হওয়ার কারণে সে গোপনে গিয়ে যুদ্ধে যোগদান করেছিল। কিন্তু স্বার্থান্বেষী প্রতিপক্ষ শ্রেণির মানুষজন বিষয়টি জানতে পেরে রমিজের সহায়-সম্পদ পুড়িয়ে দেয় এবং পরিবারের লোকজনদের হত্যা করে। প্রতিপক্ষের স্বার্থপরতার কারণে রমিজের চরম সর্বনাশ ঘটে। অন্যদিকে 'সিরাজউদ্দৌলা' নাটকেও নবাব সিরাজউদ্দৌলার রাজদরবারের অমাত্যবর্গসহ আপনজনদের স্বার্থপরতার ফলে ইংরেজ বেনিয়াদের কাছে নবাব সিরাজকে চরমভাবে পরাজয়বরণ করতে হয়। 'সিরাজউদ্দৌলা' নাটকে স্বার্থপরতার কারণে নবাব সিরাজের পতন ঘটেছে। মূলত নবাবের আপন খালা ঘসেটি বেগম, প্রধান সেনাপতি মিরজাফর এবং লোভী অমাত্যবর্গ নিজেদের স্বার্থের কারণে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। তারা সিরাজের বিশ্বাসের সুযোগ নিয়ে তাঁরই বিরুদ্ধে বিশ্বাসঘাতক হয়ে ওঠেন। তারা ইংরেজ বেনিয়াদের সঙ্গে হাত মিলিয়ে সিরাজের পতন নিশ্চিত করেন। একমাত্র স্বার্থপরতার কারণেই বাংলার স্বাধীনতার সূর্য ডুবে যায়। উপর্যুক্ত আলোচনা থেকে তাই বলা যায়, স্বার্থপরতা সর্বনাশের কারণ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
“স্বার্থপরতা সর্বনাশের কারণ"- উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটকের আলোকে…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর