উদ্দীপকের শহিদের সঙ্গে নাটকের মোহনলাল চরিত্রের তুলনা কর।
উত্তর: সাহসিকতা ও স্বাধীনতা রক্ষায় জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে সংগ্রাম চালিয়ে যাওয়ার মনোভাবের দিক থেকে উদ্দীপকে শহিদের সঙ্গে দেশপ্রেমিক মোহনলালের সাদৃশ্য রয়েছে। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাবকে ক্ষমতাচ্যুত করার জন্য মিরজাফর, রায়দুর্লভ, ক্লাইভ গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়। পলাশির যুদ্ধে কোরান স্পর্শ করে শপথ নিয়েও মিরজাফর নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। 'সিরাজউদ্দৌলা' নাটকে অপরাজেয় মানসিকতার অধিকারী দেশপ্রেমিক বীর মোহনলাল। পলাশির যুদ্ধে মিরজাফরের বিশ্বাসঘাতকতায় নবাবের পরাজয় হয়েছে- এই খবর জেনেও দেশের জন্য মোহলাল আবার যুদ্ধে যান। উদ্দীপকের জুলাই-আগস্ট আন্দোলনে শহিদ ব্যক্তিটি বাবা-মায়ের নিষেধ অমান্য করে দেশের মানুষের পক্ষে আন্দোলনে যোগ দেয়। দেশের সংকটলগ্নে হাত গুটিয়ে স্বার্থপরের মতো বসে থাকতে পারেনি সে। সবার সঙ্গে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সংগ্রামে যুক্ত হয়ে সংগ্রাম করতে করতে সে শহিদ হয়েছে। 'সিরাজউদ্দৌলা' নাটকের দেশপ্রেমকি বীর মোহনলালও পলাশির প্রান্তরে বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং বন্দি হয়ে মৃত্যুবরণ করেছেন। এদিক থেকে উদ্দীপকে শহিদের মানসিক দৃঢ়তার সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের দেশপ্রেমিক যোদ্ধা মোহনলালের মানসিক দৃঢ়তার তুলনামূলক সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের শহিদের সঙ্গে নাটকের মোহনলাল চরিত্রের তুলনা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর