শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের রহমত মিয়া এবং লালসালু' উপন্যাসের মজিদ আত্মপরিচয়দানে ও আত্মপ্রকাশে কতটা অভিন্ন? আলোচনা করো।

উত্তর: নিজেকে অলৌকিক শক্তির অধিকারী হিসেবে প্রমাণ করার ক্ষেত্রে রহমত মিয়ার সাথে 'লালসালু' উপন্যাসের মজিদের অভিন্নতা খুঁজে পাওয়া যায়। 'লালসালু' উপন্যাসে এক 'নিরাক পড়া শ্রাবণের দিনে মজিদকে মোনাজাতরত অবস্থায় মহব্বতনগর গ্রামের পাশে দেখা যায়। গ্রামে ঢুকে মজিদ সে গ্রামের মানুষদেরকে গালাগাল শুরু করে এবং বলে যে, গ্রামের মানুষ বে-এলেম ও মূর্খ । গ্রামের ভাঙা এক প্রাচীন কবরকে সে মোদাচ্ছের পীরের কবর বলে দাবি করে এবং এই কবরের রক্ষণাবেক্ষণ না করার জন্য গ্রামবাসীকে গালাগাল করে । এরপর মজিদ সেই কবরকে একটি 'লালসালু' দিয়ে আবৃত করে দিয়ে সেখানে মাজার প্রতিষ্ঠা করে। উদ্দীপকে গ্রামের মাতব্বর মেহের আলীর বাড়িতে পড়ন্ত এক বিকেলে রহমত মিয়া নামের এক দরবেশের আগমন ঘটে। রহমত মিয়া দুর্গম পথ পাড়ি দিয়ে এই গ্রামে এসেছে। তার চোখে নানা শঙ্কা, স্বপ্ন ও উদ্বেগের আভাস। সকলের সামনে সে নিজেকে পীর বলে পরিচয় দেয় এবং তার অলৌকিক ক্ষমতার কথা সকলকে বলতে থাকে। 'লালসালু' উপন্যাসের মজিদও গ্রামের মানুষকে অলৌকিকতার ভেলকি দেখায়,এ দিক থেকে মজিদ এবং উদ্দীপকের রহমত মিয়ার আচরণের অভিন্নতা পরিলক্ষিত হয়।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

উদ্দীপকের রহমত মিয়া এবং লালসালু' উপন্যাসের মজিদ আত্মপরিচয়দানে ও আ…

উদ্দীপক

শ্যামপুর গ্রাম থেকে শহর অকেটা দূরে অবস্থিত। প্রকৃতি উদার হাতে এ অঞ্চলের মানুষকে শস্যে ও সম্পদে সুখী রেখেছে। এ অঞ্চলের মানুষের দিন কাটে ফসলের খেতে, গৃহস্থালি কাজে, হাসি-উৎসব ও প্রচলিত . বিশ্বাসে। এ গ্রামের মাতব্বর মেহের আলীর বাড়িতে এক পড়ন্ত বিকালে রহমত মিয়া নামে এক অচেনা একক দরবেশের আগমন ঘটে। দুর্গম পথ পার হয়ে আসা রহমত মিয়ার চোখে-মুখে নানা শঙ্কা, উদবেগ ও স্বপ্নের বিচিত্র আভাস। সকলের সামনে সে নিজেকে পীর হিসেবে পরিচয় দিয়ে নানা রকম অলৌকিক কর্মকাণ্ডের গল্প বলতে শুরু করে।

নটরডেম কলেজ · 2024

উত্তর

আওয়ালপুরের পীরের প্রধান মুরিদের নাম মতলুব খাঁ ।

উত্তর

প্রশ্নোক্ত উক্তিটিতে 'লালসালু' উপন্যাসের রহিমার মাতৃহৃদয় বিচলিত হয়ে ওঠার দিকটি প্রতিফলিত হয়েছে। মজিদের প্রথম স্ত্রী রহিমা তাকে ভক্তি ও শ্রদ্ধা করে। কিন্তু মজিদ তার অল্পবয়সি দ্বিতীয় স্ত্রী জমিলার ওপর নিজের প্রভাব বিস্তারের জন্য নানা কৌশল অবলম্বন করে। এজন্য সে দুর্যোগপূর্ণ অন্ধকার রাতে জমিলাকে মাজারে বেঁধে রেখে আসে । মজিদ যখন জমিলাকে ঝড়বৃষ্টির রাতে একা মাজারে বেঁধে রেখে আসে, তখন রহিমা জমিলার কথা ভেবে বিচলিত হয়ে ওঠে। জমিলার জন্য রহিমার মানসিক পরিবর্তন লক্ষ করে মজিদ তার মনোযোগ অন্যদিকে সরাতে চায়। তাই সে শিলাবৃষ্টির প্রসঙ্গ তুলে ধানের ক্ষতি হওয়ার কথা বলে । এ পরিস্থিতিতে স্বামীভক্ত রহিমা প্রতিবাদী ভাষায় মজিদকে প্রশ্নোক্ত উক্তিটি করে। রহিমার এই উক্তির দ্বারা তার মাতৃহৃদয়ে কমবয়সি জমিলার জন্য শঙ্কা ও সন্তানবাৎসল্যসুলভ মনোভাব প্রকাশ পেয়েছে।

উত্তর

নিজেকে অলৌকিক শক্তির অধিকারী হিসেবে প্রমাণ করার ক্ষেত্রে রহমত মিয়ার সাথে 'লালসালু' উপন্যাসের মজিদের অভিন্নতা খুঁজে পাওয়া যায়। 'লালসালু' উপন্যাসে এক 'নিরাক পড়া শ্রাবণের দিনে মজিদকে মোনাজাতরত অবস্থায় মহব্বতনগর গ্রামের পাশে দেখা যায়। গ্রামে ঢুকে মজিদ সে গ্রামের মানুষদেরকে গালাগাল শুরু করে এবং বলে যে, গ্রামের মানুষ বে-এলেম ও মূর্খ । গ্রামের ভাঙা এক প্রাচীন কবরকে সে মোদাচ্ছের পীরের কবর বলে দাবি করে এবং এই কবরের রক্ষণাবেক্ষণ না করার জন্য গ্রামবাসীকে গালাগাল করে । এরপর মজিদ সেই কবরকে একটি 'লালসালু' দিয়ে আবৃত করে দিয়ে সেখানে মাজার প্রতিষ্ঠা করে। উদ্দীপকে গ্রামের মাতব্বর মেহের আলীর বাড়িতে পড়ন্ত এক বিকেলে রহমত মিয়া নামের এক দরবেশের আগমন ঘটে। রহমত মিয়া দুর্গম পথ পাড়ি দিয়ে এই গ্রামে এসেছে। তার চোখে নানা শঙ্কা, স্বপ্ন ও উদ্বেগের আভাস। সকলের সামনে সে নিজেকে পীর বলে পরিচয় দেয় এবং তার অলৌকিক ক্ষমতার কথা সকলকে বলতে থাকে। 'লালসালু' উপন্যাসের মজিদও গ্রামের মানুষকে অলৌকিকতার ভেলকি দেখায়,এ দিক থেকে মজিদ এবং উদ্দীপকের রহমত মিয়ার আচরণের অভিন্নতা পরিলক্ষিত হয়।

উত্তর

“উদ্দীপকের গ্রাম্যজীবন যেন 'লালসালু' উপন্যাসের গ্রাম্যজীবনের খণ্ডিত রূপ।” - মন্তব্যটি আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। 'লালসালু' উপন্যাসে কোনো এক শ্রাবণের দিনে মজিদ মহব্বতনগর গ্রামে প্রবেশ করে। সেখানে সে এসে একটি পুরানো কবরকে মোদাচ্ছের পীরের কবর বলে দাবি করে। বীরের কবরকে অরক্ষিত রাখায় গ্রামবাসীকে সে গালাগাল করে এবং 'লালসালু' দিয়ে এই কবরকে আবৃত করে দেয় । ধীরে ধীরে মজিদ এই কবরকে আশ্রয় করে নিজের ধর্মব্যাবসার সাম্রাজ্য গড়ে তোলে । উদ্দীপকের শহর থেকে দূরে অবস্থিত শ্যামপুর গ্রামের মানুষ সমৃদ্ধশালী ও সুখী। ধান চাষ করে, গৃহস্থালী কাজে সময় দিয়ে ও প্রচলিত বিশ্বাস অনুসরণ করেই এ অঞ্চলের মানুষের দিন কাটে। গ্রামের মাতব্বর মেহের আলীর বাড়িতে দরবেশের আগমন ঘটে। সেই দরবেশ বিভিন্নভাবে নিজেকে অলৌকিক ক্ষমতার অধিকারী বলে প্রমাণ করতে চায় । 'লালসালু' উপন্যাসে ধর্মকে আশ্রয় করে নিজের স্বার্থসিদ্ধি করতে যেয়ে কীভাবে মানুষ সমাজের মারাত্মক ক্ষতি করে তা দেখানো হয়েছে। মজিদের বিষাক্ত শিকর শুধু তার বলয়েই থেমে থাকেনি, মহব্বতনগর গ্রামের নিরীহ মানুষের জীবনকেও ওলটপালট করে দিয়েছে। ধর্মভীরু মানুষের ধর্ম সম্পর্কে অজ্ঞানতা মজিদের ধর্মব্যাবসার পথকে সুগম করেছে। উদ্দীপকে রহমত মিয়া নামের দরবেশের আগমন ও তার ভণ্ডামির খণ্ডচিত্র উপস্থাপিত হয়েছে, তার ভণ্ডামিতে শ্যামপুর গ্রামের মানুষের কী প্রতিক্রিয়া তা জানা যায়নি। সবকিছু বিবেচনায়, প্রশ্নোক্ত মন্তব্যটি আমার কাছে যথার্থ মনে হয়েছে।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালু
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

  • অবধারিত
  • নাটকীয়
  • কাব্যিক
  • স্বাভাবিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

  • বিশ্বাস
  • আনুগত্য
  • ভীতি
  • অনুরাগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

  • তাহের
  • খালেক
  • আক্কাস
  • ধলা মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯২০
  • ১৯২২
  • ১৮২০
  • ১৯২৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?

  • চট্টগ্রাম
  • যশোর
  • রাজশাহী
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?

  • ফেণী
  • নোয়াখালী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

  • বাংলা সাহিত্য
  • বায়োলজি
  • অর্থনীতি
  • ইতিহাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • প্যারিস
  • কলকাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?

  • ১৯৪০ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৪৬ সালে
  • ১৯৪৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]

  • করাচি
  • লন্ডন
  • জার্মানি
  • প্যারিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৬৯
  • ১৯৭০
  • ১৯৭১
  • ১৯৭২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৫২ সালে
  • ১৯৬১ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতোসৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।