'উদ্দীপকের পাথরবাবা ও 'লালসালু' উপন্যাসের মজিদ একই মুদ্রার এপিঠ-ওপিঠ' উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের পাথর বাবা এবং লালসালু উপন্যাসের মজিদ একই মুদ্রার এপিঠ ওপিঠ উক্তিটি আমার মতামতের সাপেক্ষে যথার্থ। লালসালু উপন্যাসে দেখা যায়, মজিদ মানুষকে ঠকানোর জন্য এক কূটনৈতিক বিষয় বের করেন। এই ধর্মব্যবসা কে কেন্দ্র করে তিনি আর্থিকভাবে লাভবান হওয়ার চিন্তা করেন । মানুষের অন্ধবিশ্বাসের সরলতা কাজে লাগিয়ে পানি পড়া ছিল তার প্রধান ব্যবসা । ধর্মের দোহাই দিয়ে তিনি মানুষকে তার ব্যবসার দিকে ঝুঁকে নেন। অপরদিকে উদ্দীপকে দেখা যায়, পাথর বাবা তার পাথরের গুনোগান করে পাথর বিক্রি করেন। এখানেও মানুষের সরলতাকে কাজে লাগানো হয়েছে । মানুষ পাথরকে বিশ্বাস করে টাকা দিয়ে কিনে নেন। কুসংস্কৃতিকে বিশ্বাস করে ধীরে ধীরে তার পাথরের গুনোগান চারদিকে ছড়িয়ে যায়। ফলে মানুষ তার এই মিথ্যা পাথর ব্যবসাকে বেশ ধরে তাকে পাথর বাবা নামকরণ করেন। দেখা যায় উদ্দীপক এবং লালসালু উপন্যাসে মানুষের অন্ধবিশ্বাসের সরলতাকে কাজে লাগানো হয়েছে । অতএব বলা যায় পাথর বাবা এবং লালসালু উপন্যাসের মজিদ একই মুদ্রার এপিঠ ওপিঠ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
'উদ্দীপকের পাথরবাবা ও 'লালসালু' উপন্যাসের মজিদ একই মুদ্রার এপিঠ-ওপি…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর