শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে দরবেশের সাথে উপন্যাসের মজিদ চরিত্রের বৈসাদৃশ্য আলোচনা করো ।

উত্তর: উদ্দীপকের দরবেশের সাথে উপন্যাসের মজিদের বৈসাদৃশ্য হলো দরবেশ ভালো লোক, মানুষের ভালোর জন্য সব করতে পারেন কিন্তু উপন্যাসের মজিদ শুধু মানুষ ঠকাতে পারেন আর এখানেই দুজনের বৈসাদৃশ্য ৷ 'লালসালু' উপন্যাসের মজিদ হলো কুসংস্কার ও অন্ধবিশ্বাসের প্রতীক । সে মানুষকে অন্ধকারে রাখতে চাই শিক্ষিত হতে দেয় না যার কারণে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে বাধা দেয়। মজিদ গ্রামের সহজ-সরল মানুষকে বোকা বানিয়ে নিজের প্রভাব বিস্তার করে তাদের উপর। ধর্মের নামে ব্যাবসা করে নিজে অর্থসম্পদের মালিক হয়। এককথায় মজিদ হলো স্বার্থপর এবং শোষণ প্রতিভূ একজন মানুষ । উদ্দীপকে হঠাৎ করে সুন্দরপুর গ্রামে এক দরবেশ এসে উপস্থিত হয়। আজানুলম্বিত পোশাক আর হাতে একটি লাঠি নিয়ে গ্রামে সে প্রবেশ করে। গ্রামের নিরক্ষর, সাধারণ মানুষ তাকে দেখে যেন অনেক অপ্ৰাপ্তি আর বেদনা থেকে আশাবাদী চেতনা ফিরে পায়। নবাগতের ভিতর থেকে যেন মুক্তির আলো ছড়িয়ে পড়তে লাগল। মানুষের ভালোর জন্য তিনি সব করতে পারেন। সময়ের ব্যবধানে দরবেশ সকলের হৃদয়ের মণি হয়ে উঠলেন। অপরদিকে 'লালসালু' উপন্যাসের মজিদ কিন্তু মানুষের ভালোর জন্য সবকিছু করে না বরং মানুষকে শোষণ করে তার ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টায় লিপ্ত থাকে । তাদের নিরক্ষর করে রাখে। আলোচিত অংশ থেকে এটাই প্রতীয়মান হয় যে, উপরে উল্লিখিত বিষয়ই উদ্দীপকের দরবেশ এবং 'লালসালু' উপন্যাসের মজিদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে ।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

উদ্দীপকে দরবেশের সাথে উপন্যাসের মজিদ চরিত্রের বৈসাদৃশ্য আলোচনা করো ।

উদ্দীপক

হঠাৎ করে সুন্দরপুর গ্রামে এক দরবেশ এসে উপস্থিত হয়। আজানুলম্বিত পোশাক আর হাতে একটি লাঠি নিয়ে গ্রামে সে প্রবেশ করে। গ্রামের নিরক্ষর, সাধারণ মানুষ তাকে দেখে যেন অনেক অপ্রাপ্তি আর বেদনা থেকে আশাবাদী চেতনা ফিরে পায়। নবাগতের ভিতর থেকে যেন মুক্তির আলো ছড়িয়ে পড়তে লাগল। মানুষের ভালোর জন্য তিনি সব করতে পারেন। সময়ের ব্যবধানে দরবেশ সকলের হৃদয়ের মণি হয়ে উঠলেন।

ঢাকা কলেজ · 2024

উত্তর

'তোমার দাড়ি কই মিঞা?' উক্তিটি মজিদের।

উত্তর

মজিদ প্রসঙ্গে জমিলা বলে 'আমি ভাবলাম, তানি বুঝি দুলার বাপ'। 'লালসালু' উপন্যাসের জমিলা ও রহিমা একদিন দুপুরে পাটি বুনতে বসে দুটো কাকের ডাকাডাকি দেখে জমিলা হেসে ওঠে। রহিমা জিজ্ঞেস করলে জমিলা বলে মজিদ যেদিন তাকে বিয়ে করার জন্য গেয়েছিল বেড়ার ফাঁক দিয়ে দেখেছিল সেদিন। জমিলা মজিদকে দুলার বাপ ভেবেছিল । একারণেই জমিলা বলে, 'আমি ভাবলাম, তানি বুঝি দুলার বাপ' ।

উত্তর

উদ্দীপকের দরবেশের সাথে উপন্যাসের মজিদের বৈসাদৃশ্য হলো দরবেশ ভালো লোক, মানুষের ভালোর জন্য সব করতে পারেন কিন্তু উপন্যাসের মজিদ শুধু মানুষ ঠকাতে পারেন আর এখানেই দুজনের বৈসাদৃশ্য ৷ 'লালসালু' উপন্যাসের মজিদ হলো কুসংস্কার ও অন্ধবিশ্বাসের প্রতীক । সে মানুষকে অন্ধকারে রাখতে চাই শিক্ষিত হতে দেয় না যার কারণে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে বাধা দেয়। মজিদ গ্রামের সহজ-সরল মানুষকে বোকা বানিয়ে নিজের প্রভাব বিস্তার করে তাদের উপর। ধর্মের নামে ব্যাবসা করে নিজে অর্থসম্পদের মালিক হয়। এককথায় মজিদ হলো স্বার্থপর এবং শোষণ প্রতিভূ একজন মানুষ । উদ্দীপকে হঠাৎ করে সুন্দরপুর গ্রামে এক দরবেশ এসে উপস্থিত হয়। আজানুলম্বিত পোশাক আর হাতে একটি লাঠি নিয়ে গ্রামে সে প্রবেশ করে। গ্রামের নিরক্ষর, সাধারণ মানুষ তাকে দেখে যেন অনেক অপ্ৰাপ্তি আর বেদনা থেকে আশাবাদী চেতনা ফিরে পায়। নবাগতের ভিতর থেকে যেন মুক্তির আলো ছড়িয়ে পড়তে লাগল। মানুষের ভালোর জন্য তিনি সব করতে পারেন। সময়ের ব্যবধানে দরবেশ সকলের হৃদয়ের মণি হয়ে উঠলেন। অপরদিকে 'লালসালু' উপন্যাসের মজিদ কিন্তু মানুষের ভালোর জন্য সবকিছু করে না বরং মানুষকে শোষণ করে তার ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টায় লিপ্ত থাকে । তাদের নিরক্ষর করে রাখে। আলোচিত অংশ থেকে এটাই প্রতীয়মান হয় যে, উপরে উল্লিখিত বিষয়ই উদ্দীপকের দরবেশ এবং 'লালসালু' উপন্যাসের মজিদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে ।

উত্তর

“উদ্দীপকে দরবেশের আগমন ও 'লালসালু' উপন্যাসের মজিদের আগমন ঠিক একই রকম।”— উক্তিটি যথার্থ । 'লালসালু' উপন্যাসে মজিদের প্রবেশ ছিল নাটকীয়। যেমন মজিদ মতিগঞ্জ সড়কের উপর আকাশের পানে দুই হাত তুলে মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। মজিদকে দেখে মনে হয় যেন পাথরের মূর্তিতে রূপান্তরিত হয়েছে। একসময় মজিদ মোনাজাত শেষ করে হাতে পুঁটুলিটা নিয়ে নাটকীয়ভাবে মহব্বতনগর গ্রামে প্রবেশ করে । উদ্দীপকেও হঠাৎ করেই সুন্দরপুর গ্রামে এক দরবেশ এসে উপস্থিত হয়। আজানুলম্বিত পোশাক আর হাতে একটি লাঠি নিয়ে গ্রামে সে প্রবেশ করে। এখানে মূলত নাটকীয় প্রবেশের কথা বলা হয়েছে। কারণ সবাই যেন তাকে নিয়ে হৈচৈ করে চমকপ্রদ হয়। চমকপ্রদ এই জন্য যে, তার আগমন, মুহূর্তে সমগ্র গ্রামকে চমকে দেয় ।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালু
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

  • অবধারিত
  • নাটকীয়
  • কাব্যিক
  • স্বাভাবিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

  • বিশ্বাস
  • আনুগত্য
  • ভীতি
  • অনুরাগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

  • তাহের
  • খালেক
  • আক্কাস
  • ধলা মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯২০
  • ১৯২২
  • ১৮২০
  • ১৯২৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?

  • চট্টগ্রাম
  • যশোর
  • রাজশাহী
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?

  • ফেণী
  • নোয়াখালী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

  • বাংলা সাহিত্য
  • বায়োলজি
  • অর্থনীতি
  • ইতিহাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • প্যারিস
  • কলকাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?

  • ১৯৪০ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৪৬ সালে
  • ১৯৪৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]

  • করাচি
  • লন্ডন
  • জার্মানি
  • প্যারিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৬৯
  • ১৯৭০
  • ১৯৭১
  • ১৯৭২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৫২ সালে
  • ১৯৬১ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতোসৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।