'শিক্ষা ও ধর্ম সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকার কারণেই ভণ্ড ধার্মিকদের দৌরাত্ম্য বৃদ্ধি পায়।'— উদ্দীপক ও 'লালসালু' উপন্যাসের আলোকে তোমার মতামত ব্যক্ত করো ।
উত্তর: শিক্ষা ও ধর্ম সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকায় ভণ্ড ধার্মিকদের দৌরাত্ম বৃদ্ধি পায় যা উদ্দীপক এবং 'লালসালু' উপন্যাসে দৃশ্যমান । মজিদকে সকলেই মহব্বতনগর গ্রামের মোদাচ্ছের পীরের খাদেম হিসেবে মানে। মূলত সে মানুষের ধর্ম ও শিক্ষার অভাবকে কাজে লাগিয়ে মজিদ গ্রামে মোদাচ্ছের নামক ভুয়া পীরের কৃত্রিম মাজার তৈরি করে। ধীরে ধীরে মানুষের বিশ্বাস অর্জন করে। গ্রামের মানুষজন ধর্ম সম্পর্কে ভালো জানে না বলে মজিদ তাদের প্রতারিত করে বেশ ধনসম্পদের মালিক হয়ে ওঠে । আক্কাস স্কুল প্রতিষ্ঠা করতে চাইলে মজিদ তার ধর্মব্যাবসার প্রভাব ক্ষুণ্ণ হতে পারে ভেবে গ্রামের মুরব্বিদের ভুল বুঝিয়ে স্কুল প্রতিষ্ঠায় বাধা দেয়। উদ্দীপকের গ্রামের মানুষগুলো খুবই পরিশ্রমী, তাদের গোলাভরা ধান আছে, কণ্ঠ ভরা গান আছে । তাদের ফসলের মাঠ থেকে সুরের মুর্ছনা ভেসে আসে। প্রাকৃতির দুর্যোগের সময় বিপদের মোকাবিলা করার জন্য তারা ফকির লোকমানের কাছে যায়। তবে গ্রামে কিছু মানুষের মধ্যে কষ্টও আছে। আর এই কষ্টের মূল কারণ লোকমানের মতো প্রতারক কিছু মানুষ । 'লালসালু' উপন্যাসের মধ্যে দেখা যায় মহব্বতনগর গ্রামের মানুষজন তাদের বিপদআপদে মাজারে যেত, মজিদের পানি পড়া খেত, তাবিজ-কবজ ধারণ করত। উদ্দীপকে বর্ণিত গ্রামের মানুষগুলোর মধ্যেও কোনো শিক্ষা ও ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান না থাকায় দুর্যোগের সময় তারা ফকিরের কাছে যায় ফলে লোকমান ফকিরের দৌরাত্ম্য বৃদ্ধি পায়। আসলে, মানুষের মধ্যে শিক্ষার অভাব থাকায় এবং ধর্মীয় জ্ঞান না থাকায় উদ্দীপকে লোকমান ফকির এবং উপন্যাসের মজিদের মধ্যে দৌরাত্ম্য বৃদ্ধি পায় ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
'শিক্ষা ও ধর্ম সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকার কারণেই ভণ্ড ধার্মিকদে…
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর