উদ্দীপকের বিষয়বস্তুর সাথে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের চিন্তার প্রতিফলন ঘটেছে?
উত্তর: উদ্দীপকের বিষয়বস্তুর সাথে 'লালসালু' উপন্যাসের আক্কাস চরিত্রের চিন্তার প্রতিফলন ঘটেছে। • সভ্যতার বিকাশে শিক্ষণ একটি অতীব গুরুত্বপূর্ণ উপাদান। প্রকৃত শিক্ষা মানুষকে অনেক উচ্চতায় নিয়ে যায়। কেননা শিক্ষা অর্জনের ফলে মানুষের মধ্যে ইতিবাচক চিন্তার প্রকাশ ও প্রসার ঘটে। ফলে মানুষ ভালো-মন্দ, ন্যায়-অন্যায় প্রভৃতির পার্থক্য বুঝতে পারে । এভাবে সমাজে শিক্ষা ও জ্ঞানের প্রসারে সমাজও এগিয়ে যায় । • উদ্দীপকে অর্জিত জ্ঞানকে মানুষের মূল্যবান সম্পদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। প্রকৃত শিক্ষা মানুষকে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করে। জ্ঞানচর্চা না করে কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। তাই বলা হয়েছে, শিক্ষা গ্রহণের মাধ্যমে জ্ঞান অর্জন করা প্রত্যেক মানুষের মৌলিক অধিকার। উদ্দীপকের এমন মনোভাব 'লালসালু' উপন্যাসের শিক্ষিত যুবক আক্কাসের মধ্যেও প্রতিফলিত হয়েছে। মহব্বতনগরের নিরক্ষর ও কুসংস্কারাচ্ছন্ন মানুষকে সে আলোর পথ দেখানোর জন্য গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছে । কারণ সে জানে সকল গোঁড়ামি ও অন্ধবিশ্বাস থেকে মানুষকে বাঁচাতে চাইলে আধুনিক শিক্ষার কোনো বিকল্প নেই। তাই সে গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। তাই তার এমন চিন্তা মূলত উদ্দীপকের বিষয়বস্তুকেই নির্দেশ করে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের বিষয়বস্তুর সাথে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের চিন্তার…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর