উদ্দীপকে বর্ণিত অসহায় মানুষদের জীবানাচরণের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন বিষয়ের সাদৃশ্য রয়েছে? আলোচনা করো ।
উত্তর: উদ্দীপকে বর্ণিত অসহায় মানুষদের জীবনাচরণের সঙ্গে 'লালসালু' উপন্যাসে বর্ণিত শস্যহীন অঞ্চলের মানুষের পরিস্থিতির সাদৃশ্য লক্ষ করা যায়। 'লালসালু' উপন্যাসের ধর্মব্যবসায়ী মজিদ বাংলাদেশের একটি শস্যহীন জনবহুল অঞ্চল থেকে ক্ষুধার তাড়নায় জীবন বাঁচাতে গারো পাহাড়ে চলে যায়। কিন্তু সেখানে তার তেমন উন্নতি ঘটে না। তাই সে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে মহব্বতনগর গ্রামকে বেছে নেয়। সেখানে সে তথাকথিত মোদাচ্ছের পিরের মাজারের কল্পকাহিনিকে পুঁজি করে নিজের অস্তিত্ব রক্ষার সংগ্রামে সফলতা লাভ করে। মজিদের অঞ্চলের অধিকাংশ মানুষই দারিদ্র্যের কারণে এমন জীবন সংগ্রামই বেছে নেয়। উদ্দীপকে মানুষের বেঁচে থাকার লড়াইয়ের প্রসঙ্গ উঠে এসেছে। মানুষ বেঁচে থাকার জন্য শেষ পর্যন্ত লড়াই করে। জীবনের শেষ অবলম্বনকে বিসর্জন দিয়ে হলেও বাঁচতে চায়। কোনো প্রাণীই এর ব্যতিক্রম নয়। উদ্দীপকের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে, নদীভাঙনে সর্বস্বান্ত শ্যামলছায়া গ্রামের মানুষদের সাথে 'লালসালু' উপন্যাসের শস্যহীন অঞ্চলের মানুষের সর্বগ্রাসী ক্ষুধার তাড়নার মিল দেখা যায়। আলোচ্য উপন্যাসের মজিদ নিজের ক্ষুধার জ্বালা নিবারণ করতে ঘর-বাড়ি ছেড়ে গারো পাহাড়ে যায়। কিন্তু সেখানেও তার খাদ্যাভাব মেটে না। তাই সে মহব্বতনগর গ্রামে এসে তার শেষ সম্বল ধর্মকে হাতিয়ার করে মিথ্যা মাজার প্রতিষ্ঠা করে । ধর্মের মোড়কে মিথ্যাকে পুঁজি করে নিজের অস্তিত্ব রক্ষার সংগ্রাম চালিয়ে যেতে থাকে। এসব দিক বিচারে উদ্দীপকে 'লালসালু' উপন্যাসের শস্যহীন অঞ্চলের মানুষের জীবন বাঁচাতে ছুটে চলা ও অস্তিত্ব রক্ষার সংগ্রামের দিকটি ফুটে উঠেছে বলা যায় ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত অসহায় মানুষদের জীবানাচরণের সঙ্গে 'লালসালু' উপন্যাস…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর