উদ্দীপকের বিষয়ের সাথে 'লালসালু' উপন্যাসের কোন অংশ বিপরীত আঙ্গিকে উপস্থাপিত হয়েছে তা বর্ণনা করো ।
উত্তর: সমাজের কল্যাণের স্বার্থে উদ্দীপকের প্রগতিশীল চরিত্র ডাক্তার জুয়েল হাসপাতাল প্রতিষ্ঠা করতে সক্ষম হলেও 'লালসালু' উপন্যাসের প্রগতিশীল চরিত্র আক্কাস স্কুল প্রতিষ্ঠা করতে পারেনি । 'লালসালু' উপন্যাসের অন্যতম শঠ, চরিত্র মজিদ। সে নাটকীয়ভাবে মহব্বতনগর গ্রামে প্ররেশ করে ধর্মভীরু মানুষকে বিভ্রান্ত করে। মক্তবের সংখ্যা বাড়ে মানুষের মধ্যে ধর্মভীড়তা বাড়তে থাকে ধীরে ধীরে, এবং গ্রামের মোদাব্বেরের ছেলে আক্কাস আলী স্কুল প্রতিষ্ঠা করতে চাইলে তাকে ভরা মজলিসে অপমান করা হয় এবং আক্কাস স্কুল প্রতিষ্ঠা করতে পারেনি। উদ্দীপকের ডা. জুয়েলের সাথে উপন্যাসের আক্কাস চরিত্রের কল্যাণকামী মানসিকতার মিল পরিলক্ষিত হয় অর্থাৎ উভয়ের মধ্যে কুসংস্কারের ঊর্ধ্বে উঠে প্রগতিশীল মানসিকতার সাদৃশ্য দেখা যায়। কিন্তু ডা. জুয়েল এখানে হাসপাতাল প্রতিষ্ঠা করতে সক্ষম হয় কিন্তু উপন্যাসের আক্কাস স্কুল প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়। তাই দেখা যায়, উপন্যাসের এই বিষয়টি উদ্দীপকে বিপরীত আঙ্গিকে উপস্থাপিত হয়েছে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের বিষয়ের সাথে 'লালসালু' উপন্যাসের কোন অংশ বিপরীত আঙ্গিকে উ…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর