“উদ্দীপকের বিষয়টি 'লালসালু' উপন্যাসের একমাত্র বিষয় নয়।”- মন্তব্যটি বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকে বিষয়টি 'লালসালু' উপন্যাসের একমাত্র বিষয় নয়। মন্তব্যটি যথার্থ । • আমাদের সমাজে নারীদের অন্তঃপুরে বন্দি করে রাখার প্রবণতাই বেশি। ধর্মের দোহাই দিয়ে নারীকে তার প্রাপ্য অধিকার দেয়া হয় না। আধুনিক শিক্ষা থেকে বঞ্চিত করে তাদেরকে কুসংস্কারে নিমজ্জিত রাখতে একটি মহল সদা তৎপর। তবে অনেক নারী এখন অধিকার সচেতন । এসবের বিরুদ্ধে ক্রমশ তারা প্রতিবাদী হচ্ছে। • উদ্দীপকে মধ্যযুগে নারীদের শোষণ, নিপীড়নের কথা বলা হয়েছে। তাদেরকে দাসী মনে করা হতো। তাদেরকে ঘর থেকে বাইরে বের হতে দেওয়া হতো না। উপন্যাসে রহিমার চরিত্র ঠিক তেমনটাই । মজিদ তাকে যেটা করতে বলে সে তা করতে বাধ্য। তার জীবনে কোনো স্বাধীনতা নেই । 'লালসালু' উপন্যাসে এ বিষয় ছাড়াও দেশ-কাল- সমাজবাস্তবতা যুগ যুগ ধরে শেকড় গাড়া কুসংস্কার, অন্ধবিশ্বাস ও ভীতির সঙ্গে সুদ্ধ জীবনাকাঙ্খার দ্বন্দ্ব; গ্রামবাসীর সরলতা ও ধর্মবিশ্বাসের সুযোগ নিয়ে প্রতারণার জাল বিস্তারের মাধ্যমে শাসন-শোষণ প্রতিষ্ঠা ইত্যাদি ফুটে উঠেছে যা উদ্দীপকে নেই। এসব দিক বিচারে উদ্দীপকের মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
“উদ্দীপকের বিষয়টি 'লালসালু' উপন্যাসের একমাত্র বিষয় নয়।”- মন্তব্য…
উদ্দীপক
সিলেট এমসি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর