উদ্দীপকের শীতলপুরের পির এবং 'লালসালু' উপন্যাসের মজিদের লোক ঠকানোই পেশা- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের শীতলপুরের পির এবং 'লালসালু' উপন্যাসের মজিদের লোক ঠকানোই পেশা- মন্তব্যটি যথার্থ। ভন্ড, অসৎ ও প্রতারক পিরেরা সাধারণ মানুষের ধর্মান্ধতার সুযোগে ধর্মব্যবসায় পরিচালনা করে থাকে। লোক ঠকিয়ে তারা নিজেদের স্বার্থ হাসিল করে। উদ্দীপকে শীতলপুরের পির ভণ্ডামির আশ্রয় নিয়ে অনেক উপঢৌকন আদায় করে নেয় সাধারণ মানুষদের কাছ থেকে। চিকিৎসার নামে এক প্রকার অত্যাচার করে মানুষের সাথে প্রতারণা করে থাকে। মোহনার মায়ের সঙ্গে সে এটাই করেছে। 'লালসালু' উপন্যাসটিতেও অনুরূপ বিষয় লক্ষ করা যায়। মজিদ মোদাচ্ছের পিরের মাজারের ভয় দেখিয়ে মহব্বতনগর গ্রামবাসীকে ধর্মের ভয় দেখায় এবং আত্মস্বার্থে শোষণের জাল বিস্তার করে। 'লালসালু' উপন্যাসের মজিদও একজন ভণ্ড, প্রতারক ও ধর্মব্যবসায়ী। শস্যহীন একটি অঞ্চল থেকে সে ভাগ্যান্বেষণে বের হয়। প্রতিষ্ঠাকামী মজিদ স্বার্থপরতা, প্রতিপত্তি আর শোষণের প্রতিভূ। সে প্রতারণা বা ভণ্ডামির মাধ্যমে তার মাজার টিকিয়ে রাখতে চায়। ধর্মের লেবাসে সে আসলে জীবিকা নির্বাহের পথ তৈরি করে। সে মানুষের দুর্বলতার সুযোগে তাদের সঙ্গে প্রতারণা করে, তাদেরকে ঠকায়। নিজের স্বার্থসিদ্ধির জন্য সাধারণ মানুষদের ধর্মবিশ্বাসকে পুঁজি করে। এই দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের শীতলপুরের পির এবং 'লালসালু' উপন্যাসের মজিদের লোক ঠকানোই প…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর