উদ্দীপকের পলাশের সাথে 'লালসালু' উপন্যাসের সাদৃশ্যপূর্ণ চরিত্রের মিল-অমিল দেখাও।
উত্তর: উদ্দীপকের পলাশের সঙ্গে 'লালসালু' উপন্যাসের সাদৃশ্যপূর্ণ চরিত্রটি হলো আক্কাস। একজন সুশিক্ষিত যুবক সমাজের সম্পদ। সে সমাজে প্রচলিত নানা কুসংস্কারের মূলে কুঠারাঘাত করে। সে সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে সমাজের চলার গতি ত্বরান্বিত করে। উদ্দীপকের পলাশ একজন সুশিক্ষিত যুবক। তেমনই 'লালসালু' উপন্যাসের শিক্ষিত যুবক আক্কাস। দুজনেরই গ্রামের সংস্কারের ক্ষেত্রে মিল রয়েছে আবার অমিলও রয়েছে। 'লালসালু' উপন্যাসের আক্কাস মহব্বতনগর গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে স্কুল প্রতিষ্ঠা করতে চায়। এদিকে পলাশও শিমুলতলী গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চায়। দুজনের উদ্দেশ্যে এখানে মিল গ্রাওয়া যায়। তবে আক্কাস শেষ পর্যন্ত মহব্বতনগরে স্কুল প্রতিষ্ঠা করতে পারেনি। কিন্তু পলাশ শিমুলতলী গ্রামে অন্য যুবকদের সহায়তায় স্কুল প্রতিষ্ঠা করে। তবে উদ্দেশ্য সফলের দিক থেকে দুজনের মধ্যে অমিল পাওয়া যায়। এদিক থেকে আক্কাস ও পলাশের মধ্যে উদ্দেশ্যের দিক দিয়ে মিল থাকলেও সফল হওয়ার দিক থেকে অমিল রয়েছে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের পলাশের সাথে 'লালসালু' উপন্যাসের সাদৃশ্যপূর্ণ চরিত্রের মিল…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর