উদ্দীপকে 'লালসালু' উপন্যাসের কোন বিষয়টি ফুটে উঠেছে? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে 'লালসালু' উপন্যাসের রহিমার মাতৃস্নেহের বিষয়টি ফুটে উঠেছে। যেকোনো নারীই মাতৃত্বের স্বাদ পেতে চায়। কিন্তু এমন অনেক নারী আছেন যারা দুর্ভাগ্যবশত মা হতে পারেন না। তাদের অনেকেই অন্যের সন্তানকে দত্তক নেওয়ার মাধ্যমে মাতৃত্বের বাসনা পূর্ণ করেন। উদ্দীপকের হালিমা বিয়ের দশ বছর হওয়ার পরও মা হতে না পারায় এতিম এক মেয়েকে নিজের মেয়ের মতো করে লালন-পালন করে। কিন্তু তার স্বামী এই বিষয়টি মেনে নিতে পারে না এবং মেয়েটাকে প্রায়ই মারধর করে। এমতাবস্থায় হালিমা স্বামীর বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং সন্তানের জন্য স্বামীর ঘর ত্যাগ করে। একইভাবে, 'লালসালু' উপন্যাসের রহিমাও সতিন অল্পবয়সি জমিলাকে সন্তানের মতো ভালোবাসে। এমনকি তাকে অত্যাচার করায় স্বামীর মুখের ওপর কথা বলে। এভাবে উদ্দীপকের হালিমার মাঝে 'লালসালু' উপন্যাসের রহিমার মাতৃস্নেহের দিকটিই প্রকাশ পেয়েছে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকে 'লালসালু' উপন্যাসের কোন বিষয়টি ফুটে উঠেছে? আলোচনা কর।
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর