""লালসালু' উপন্যাসে স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ ব্যর্থ হলেও উদ্দীপকে সফল হয়েছে।"- মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: 'লালসালু' উপন্যাসে স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ ব্যর্থ হলেও উদ্দীপকে সফল হয়েছে।'- মন্তব্যটি যথার্থ। সমাজে এমন কিছু মানুষ আছে যারা সমাজের শিক্ষার আলো থেকে বঞ্চিত সাধারণ মানুষের বিশ্বাসকে কাজে লাগিয়ে নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করে। এরা সর্বাত্মক চেষ্টা করে এসব মানুষ যেন শিক্ষার আলো না পায়। কেউ যদি শিক্ষার আলো পৌঁছে দেওয়ার মহান ব্রতে প্রবৃত্ত হয় তখন তারা পথ আগলে দাঁড়ায়। 'লালসালু' উপন্যাসে আক্কাস মজিদের তেমনই রোষানলের শিকার। আক্কাস যখন মহব্বতনগরে স্কুল প্রতিষ্ঠা করতে চায় তখন মজিদ বাদ সাধে। মজিদ খুব ভালোভাবে উপলব্ধি করে গ্রামে যদি স্কুল প্রতিষ্ঠা করা হয় তাহলে তার ভণ্ডামি আর বেশিদিন টিকবে না। তাই সে আক্কাসের দাড়ি নেই, ইমান নেই নানা কথা বলে স্কুল প্রতিষ্ঠা বন্ধ করে দিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা করতে চায়। অন্যরা কেউ আক্কাসের পাশে দাঁড়ায়নি বলে তার উদ্যোগ শেষ পর্যন্ত সফল হয় না। উদ্দীপকে দেখা যায় ভিন্নরূপ। এখানেও পির তোরাব আলী পলাশের স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ ধূলিসাৎ করে দিতে চায়। কিন্তু পলাশ গ্রামের অন্যান্য শিক্ষিত যুবকের সহায়তায় শেষ পর্যন্ত স্কুল প্রতিষ্ঠায় সফল হয়। 'লালসালু' উপন্যাসে তথাকথিত মোদাচ্ছের পিরের মাজারকে কেন্দ্র করে মজিদ গ্রামে যে আধিপত্য বিস্তার করে, তার পাশে শিক্ষিত যুবক আক্কাস দাঁড়াতে পারে না। গ্রামবাসীও তার সঙ্গে একমত হয় না। আক্কাসের বাবাও স্কুল প্রতিষ্ঠায় মজিদের কথার ওপর কথা বলে না। উদ্দীপকের পলাশের মতো আক্কাস এ ধরনের সহযোগিতা পায়নি। তাই বলা যায়, 'লালসালু' উপন্যাসে স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ ব্যর্থ হলেও উদ্দীপকে সফল হয়েছে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
""লালসালু' উপন্যাসে স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ ব্যর্থ হলেও উদ্দীপকে সফ…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর