উদ্দীপকের কাজল 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের কাজল 'লালসালু' উপন্যাসের আক্কাস চরিত্রের প্রতিনিধিত্ব করে। শিক্ষিত ও সচেতন মানুষের চিন্তাভাবনা সব সময় থাকে প্রগতিশীল। তারা শুধু একা নয়, সমাজের সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায়। সবার মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চায়। 'লালসালু' উপন্যাসের, এমনই এক চরিত্র হলো আক্কাস। সে একজন শিক্ষিত যুবক। তাই সে খুব ভালোভাবেই মজিদের ভণ্ডামি বুঝতে পারে। মহব্বতনগর গ্রামে শিক্ষার আলোকবর্তিকা হিসেবে সে স্কুল প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু মজিদের কূটকৌশলের কাছে সে হেরে যায়। সে গ্রামে আর স্কুল প্রতিষ্ঠা করতে পারে না। উদ্দীপকের কাজলের মধ্যেও আক্কাসের মতো চিন্তা-চেতনার স্ফুরণ দেখা যায়। সেও চায় গ্রামের মানুষকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে। তাই সে গ্রামে কলেজ প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু কিছু মানুষের বিরোধিতায় তার সেই উদ্যোগ ভেস্তে যায়, যা আক্কাসের সঙ্গে ঘটা ঘটনার প্রতিরূপ। এভাবে উদ্দীপকের কাজল 'লালসালু' উপন্যাসের আক্কাস চরিত্রের প্রতিনিধিত্ব করে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের কাজল 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? আ…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর