“উদ্দীপকের একখণ্ড মানবিক পৃথিবী 'লালসালু' উপন্যাসের লেখকের মানসচিন্তাকে ধারণ করে।"- তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: "উদ্দীপকের একখণ্ড মানবিক পৃথিবী 'লালসালু' উপন্যাসের লেখকের মানসচিন্তাকে ধারণ করে।" মন্তব্যটি যথার্থ। প্রতারণা, শঠতা আর শাসনের জটিল এবং সংখ্যাবিহীন শেকড় আমাদের সমাজজীবনের শেষ প্রান্ত পর্যন্ত পরতে পরতে ছড়ানো। কিন্তু মানুষের স্বপ্ন, সাধ থাকে মানবিক এক পৃথিবী বা সমাজের, যেখানে থাকবে মানুষের সাধারণ প্রাণধর্মের উপস্থিতি। উদ্দীপকের হোসেন মিয়া তাঁর ময়নাদ্বীপকে বানাতে চান একখণ্ড মানবিক পৃথিবী। তাঁর ময়নাদ্বীপে বসবাসকারীদের মধ্যে থাকবে না হিংসা-বিদ্বেষ এবং ধর্মের বিভেদ। এই একখণ্ড মানবিক পৃথিবী যেন 'লালসালু' উপন্যাসের লেখক সৈয়দ ওয়ালীউল্লাহ তাঁর মানসচিন্তায় ধারণ করেছেন। সৈয়দ ওয়ালীউল্লাহ মানবতাবাদী লেখক। মানবমুক্তির স্বাভাবিক আকাঙ্ক্ষা তাঁর সাহিত্যসাধনার কেন্দ্রে সক্রিয়। এ দেশের মানুষের সুসংগত ও স্বতঃস্ফূর্ত বিকাশের অন্তরায়গুলোকে তিনি তাঁর রচিত সাহিত্যের পরিমণ্ডলে চিহ্নিত করেছেন। 'লালসালু' উপন্যাসে দেখিয়েছেন কুসংস্কারের শক্তি আর অন্ধবিশ্বাসের দাপট। স্বার্থান্বেষী ব্যক্তি ও সমাজ সাধারণ, সরল ও ধর্মপ্রাণ মানুষকে কীভাবে বিভ্রান্ত ও ভীতির মধ্যে রেখে শোষণের প্রক্রিয়া চালু রাখে তার অনুপুঙ্খ বিবরণ তিনি দিয়েছেন 'লালসালু' উপন্যাসে। স্বার্থ ও লোভের বশবর্তী হয়ে একশ্রেণির লোক যে কুসংস্কার ও অন্ধবিশ্বাসকে টিকিয়ে রাখার নানান ভণ্ডামি ও প্রতারণার আশ্রয় নেয় সৈয়দ ওয়ালীউল্লাহ 'লালসালু' উপন্যাসে তার বিরুদ্ধে আঘাত করেছেন। সৈয়দ ওয়ালীউল্লাহ মানবতাবাদী লেখক হিসেবে মানবিক এক পৃথিবীর স্বপ্ন দেখেন, যেখানে প্রাণধর্মের সহজ ও স্বাভাবিক বিকাশ থাকবে। উদ্দীপকের হোসেন মিয়ার ময়নাদ্বীপ নামক মানবিক পৃথিবীই লেখকের কাম্য। তিনি এমন মানসচিন্তাই ধারণ করেন। সুতরাং প্রশ্নোক্ত মন্তব্যটি যুক্তিযুক্ত।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
“উদ্দীপকের একখণ্ড মানবিক পৃথিবী 'লালসালু' উপন্যাসের লেখকের মানসচিন্…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর