"উদ্দীপকের জরিনা আর 'লালসালু'র জমিলা একে অপরের পরিপূরক”- মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: "উদ্দীপকের জরিনা আর 'লালসালু' উপন্যাসের জমিলা একে অপরের পরিপূরক"- মন্তব্যটি যথার্থ। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা ধর্মের নামে সমাজে নানা কুসংস্কারের প্রচলন করে। আর সাধারণ মানুষ এগুলো অন্ধের মতো বিশ্বাস করে। কিন্তু কিছু সচেতন মানুষ আছে যারা ধূর্ত এই শ্রেণির কূটকৌশলে বিশ্বাস করে না, এসবের প্রতিবাদ করে। 'লালসালু' উপন্যাসের এমনই এক চরিত্র হলো জমিলা। সে মজিদের কপটচারিতায় বিশ্বাস করে না। জমিলা শিক্ষিত না হলেও আত্মপ্রত্যয়ী। মজিদ গ্রামের সবার মধ্যে ধর্মের নামে যে ভয়ের সঞ্চার করেছে জমিলা সেই ভয়ে ভীত নয়। তার ঔদ্ধত্যপূর্ণ আচরণে মজিদ অস্তিত্ব সংকটে পড়ে যায়। উদ্দীপকের জরিনার মধ্যেও একই রূপ পরিলক্ষিত হয়। রসুলপুরের সবাই যখন হাশেমের ঝাড়ফুঁকে বিশ্বাস করে তখন জরিনা তার বুদ্ধিমত্তা দিয়ে ঝাড়ফুঁকের অসাড়তার দিকটি বোঝানোর চেষ্টা করে। জমিলা মহব্বতনগর গ্রামের মানুষদের বোঝানোর চেষ্টা না করলেও তার মধ্যে জরিনার মতো প্রতিবাদী মূর্তি দেখা যায়। এই দিক বিচারে তাই বলা যায়, জরিনা আর 'লালসালু' উপন্যাসের জমিলা একে অপরের পরিপূরক। সুতরাং মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"উদ্দীপকের জরিনা আর 'লালসালু'র জমিলা একে অপরের পরিপূরক”- মন্তব্যটি …
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর