উদ্দীপকের সাথে 'লালসালু' উপন্যাসের কোন প্রসঙ্গের সাদৃশ্য পাওয়া যায়? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের সঙ্গে 'লালসালু' উপন্যাসের মজিদের মাজারের ভয় দেখানোর প্রসঙ্গের সাদৃশ্য পাওয়া যায়। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা ধর্মের নামে সাধারণ মানুষকে ভয় দেখায়। তারা সাধারণ মানুষের ধর্মভীরুতাকে কাজে লাগিয়ে নিজেদের আখের গোছায়। এ ধরনের মানুষ দেশ ও সমাজের অন্যতম শত্রু। 'লালসালু' উপন্যাসের এমনই এক চরিত্র হলো মজিদ। সে নাটকীয়ভাবে মহব্বতনগর গ্রামে প্রবেশ করে। তারপর নাম না জানা এক ব্যক্তির কবর দেখিয়ে বলে যে এটা মোদাচ্ছের পিরের মাজার, যা তারা অবহেলায় ফেলে রেখেছে। তখন তাদের চোখেমুখে সে ভয় দেখতে পায়। আর এই ভয়কে পুঁজি করেই নিজের নানা উদ্দেশ্য সে চরিতার্থ করে। উদ্দীপকেও দেখা যায় এমনই এক চরিত্র সুন্দরলাল। সে সাঁওতাল সম্প্রদায়ের কাছে দেবতাতুল্য। সে ভিত্তিহীন করম দেবতা ও শিং বোঙ্গার ভয় দেখায়। ভয় দেখিয়ে কৌশলে সবাইকে চা বাগানে পাঠায়। সাধারণ মানুষকে ধর্মের নামে ভিত্তিহীন কোনো ভয় দেখানোতে মজিদ ও সুন্দরলাল একই সূত্রে যেন গাঁথা। এভাবে উদ্দীপকের সঙ্গে 'লালসালু' উপন্যাসের মজিদের মাজারের ভয় দেখানোর প্রসঙ্গের সাদৃশ্য পাওয়া যায়।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'লালসালু' উপন্যাসের কোন প্রসঙ্গের সাদৃশ্য পাওয়া যায়?…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর