"উদ্দীপকের হুযুর কেবলা আর 'লালসালু' উপন্যাসের মজিদ একই বৈশিষ্ট্যের অধিকারী"- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের হুযুর কেবলা আর 'লালসালু' উপন্যাসের মজিদ একই বৈশিষ্ট্যের অধিকারী- মন্তব্যটি যথার্থ। সাধারণ সমাজের হীন স্বভাবের স্বার্থপর ব্যক্তিরা যেকোনো উপায়ে নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে চায়। অনেক ক্ষেত্রে ধর্মকে পুঁজি করে একশ্রেণির লোক সমাজের সহজ-সরল ধর্মপ্রাণ মানুষের সঙ্গে প্রতারণা করে নিজেদের স্বার্থ উদ্ধার করে। সচেতন কেউ তা বুঝে ফেলে প্রতিবাদ করলে তারা তাকে নানাভাবে দমিয়ে রাখে। 'লালসালু' উপন্যাসের মজিদ একজন প্রতারক, ভন্ড, ধর্মব্যবসায়ী। তথাকথিত মোদাচ্ছের পিরের মাজারকে আশ্রয় করে সে মহব্বতনগর গ্রামের অশিক্ষিত কুসংস্কারাচ্ছন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে। কূট- কৌশলের মাধ্যমে গ্রামের মানুষকে নানাভাবে ঠকাত। 'নারীর প্রতি অমর্যাদা দেখানো এবং নিজের মনগড়া ধর্মের ব্যাখ্যা দিয়ে সবাইকে দমিয়ে রাখত। মাজার ব্যবসায় করে মজিদ অল্পদিনের মধ্যে প্রভাব- প্রতিপত্তির মালিক হয়। গ্রামের ধনী ব্যক্তি খালেক ব্যাপারীকেও নিজের হাতের মুঠোয় নিয়ে খেয়াল মতো ঘোরায়। শিক্ষিত যুবক আক্কাস, গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চাইলে মজিদ কৌশলে তার চেষ্টাকে ব্যর্থ করে দেয়। মজিদের এই কাজে অশিক্ষিত কুসংস্কারাচ্ছন্ন গ্রামবাসী সমর্থন দেয়। উদ্দীপকের হুযুর কেবলাও শিক্ষিত যুবক এমদাদকে পাগল আখ্যা দিয়ে গ্রাম থেকে বের করে দিয়ে নিজের আধিপত্য বজায় রাখে। তার ধর্মান্ধ মুরিদরা তার এই কাজে সহায়তা করে। 'লালসালু' উপন্যাসের মজিদ কূটকৌশলী, ধর্মব্যবসায়ী, প্রতারক। মহব্বতনগর গ্রামের কেউ তার অপকর্মের প্রতিবাদ করার সাহস পায় না। মানুষের ধর্মবিশ্বাসকে সম্বল করে সে নারীর প্রতিও অমানবিক আচরণ করে। স্ত্রীকে তালাক দেওয়ার জন্য খালেক ব্যাপারীকে প্ররোচিত করে। নিজের দ্বিতীয় স্ত্রী জমিলাকে বশে আনতে সে ঝড়- বৃষ্টির রাতে মাজারের সঙ্গে বেঁধে রাখে। হাসুনির মায়ের প্রতি লোলুপ দৃষ্টিতে মজিদের তাকানোর সঙ্গে উদ্দীপকের হুযুর কেবলার নারীর প্রতি লোলুপ কামনা সাদৃশ্যপূর্ণ। সেও নিজের মুরিদের সুন্দরী স্ত্রীকে কৌশলে তালাক দিতে বাধ্য করেছে। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।"
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"উদ্দীপকের হুযুর কেবলা আর 'লালসালু' উপন্যাসের মজিদ একই বৈশিষ্ট্যের …
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর