উদ্দীপকের প্রভাবশালী ব্যক্তিবর্গ 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের কথা স্মরণ করিয়ে দেয়? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের প্রভাবশালী ব্যক্তিবর্গ 'লালসালু' উপন্যাসের মহব্বতনগর গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি খালেক ব্যাপারীর কথা স্মরণ করিয়ে দেয়। অশিক্ষা, কুসংস্কার গ্রাম্য সমাজের অন্যতম প্রধান ব্যাধি। তাদের সরলতার সুযোগে একশ্রেণির ধর্মব্যবসায়ী প্রতারণা চালায়। তারা আত্মস্বার্থে নানা প্রকার হীন কর্মকাণ্ড পরিচালনা করে। সমাজের নেতৃত্বদানকারীরাও তাদের সঙ্গে মিলে যায়। উদ্দীপকে ধর্মব্যবসায়ীদের সাধারণ মানুষের উপর প্রভাব বিস্তার ও নিজেদের জাহির করার বিষয়টি তুলে ধরা হয়েছে। ধর্মব্যবসায়ীরা অত্যন্ত কূট-কৌশলী হয়ে নিজেদের শোষণের সুবিধার্থে প্রভাবশালী ব্যক্তিবর্গকেও হাত করে নেয়। একসময় তারা জোটবদ্ধ হয়ে সাধারণ মানুষকে ঠকিয়ে নিজেদের আধিপত্য বিস্তার করে। 'লালসালু' উপন্যাসে মজিদও তাই করেছে। সে শস্যশূন্য অভাবের অঞ্চল থেকে মহব্বতনগর গ্রামে এসে আধিপত্য বিস্তার করেছে। এই গ্রামে নাটকীয়ভাবে প্রবেশ করে একটি পুরানো কবরকে তথাকথিত মোদাচ্ছের পিরের মাজার সাজিয়ে মজিদ তার ধর্মব্যবসায় শুরু করে। অল্পদিনের মধ্যেই সে ওই গ্রামের প্রভাবশালী ব্যক্তি খালেক ব্যাপারীকে তার সঙ্গে নিয়ে নেয়। খালেক ব্যাপারীকে হাতে রেখে সে মহব্বতনগর গ্রামে আত্মপ্রতিষ্ঠা লাভ করে। প্রভাব-প্রতিপত্তি হওয়ার পর মজিদ একাধিক বিয়ে করে। খালেক ব্যাপারী মজিদের কাজে বাধা না দিয়ে সমর্থন দেয়। শিক্ষিত যুবক আক্কাসের স্কুলের বিরোধিতা করে মজিদ গ্রামে পাকা মসজিদ করার কথা বললে খালেক ব্যাপারী তাতে সহায়তার হাত বাড়িয়ে দেয়। এভাবে উদ্দীপকের প্রভাবশালী ব্যক্তিবর্গ 'লালসালু' উপন্যাসের ধনী ব্যক্তি খালেক ব্যাপারীর কথা স্মরণ করিয়ে দেয়।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের প্রভাবশালী ব্যক্তিবর্গ 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের ক…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর