"উদ্দীপকের নিয়ামত 'লালসালু' উপন্যাসের খালেক ব্যাপারীর ছায়ামাত্র।"- মন্তব্যটি যাচাই কর।
উত্তর: “উদ্দীপকের নিয়ামত 'লালসালু' উপন্যাসের খালেক ব্যাপারীর ছায়ামাত্রা।”- মন্তব্যটি যথার্থ। অশিক্ষা ও অসচেতনতার কারণে মানুষ কুসংস্কারে বিশ্বাস করে। এরই সুযোগ নেয় সমাজে একশ্রেণির স্বার্থপর ব্যক্তি। সমাজের নেতৃস্থানীয় কিছু প্রভাবশালী অসৎ ব্যক্তি ধর্মব্যবসায়ীদের শক্তি ও নিরাপত্তা দিয়ে তাদের অপকর্মে সহায়তা করে। উদ্দীপকের নিয়ামত পিরভক্ত হলেও স্থানীয় মসজিদের ইমামের প্রভাবে পিরকে কাছে পান না। মসজিদ কমিটির সদস্য হওয়ায় তিনি ইমাম সাহেবের সান্নিধ্যে থাকতে পছন্দ করেন। সম্পদশালী হলেও তিনি নিঃসন্তান। 'লালসালু' উপন্যাসের খালেক ব্যাপারীর সাথে উদ্দীপকের নিয়ামতের আংশিক সাদৃশ্য রয়েছে। যেমন নিয়ামতের মতো খালেক ব্যাপারীও মজিদের সান্নিধ্যে থাকে। সম্পদশালী খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী আমেনা বিবির কোনো সন্তান নেই, তবে দ্বিতীয় স্ত্রী তানুবিবির ঘরে আছে। এদিক থেকে নিয়ামতের সাথে তার আংশিক মিল রয়েছে। খালেক ব্যাপারী উপন্যাসে একজন প্রভাবশালী ব্যক্তি। তার প্রভাব-প্রতিপত্তিকে কাজে লাগিয়ে মজিদ তার অন্যায় রাজত্ব তৈরি করেছে। খালেক ব্যাপারী মজিদকে সব দিক দিয়ে সহায়তা করেছে। আবার মজিদের শক্তিকে অবিশ্বাস করায় এই খালেক ব্যাপারীর প্রিয়তমা স্ত্রীকে শাস্তিস্বরূপ তালাক দেওয়ার ব্যবস্থা করেছে, যা উদ্দীপকের নিয়ামতের মধ্যে নেই। 'লালসালু' উপন্যাসে খালেক ব্যাপারী একজন প্রতিনিধিত্বশীল চরিত্র। সে মহব্বতনগরের নেতৃত্ব দিয়েছে। ধর্ম-কর্ম, বিচার- সালিশসহ সব জায়গায় তার প্রভাব লক্ষ করা যায়। মজিদকে সে-ই আশ্রয় দিয়ে তাকে সব দিক দিয়ে সহায়তা করেছে। খালেক ব্যাপারীর জীবনের এই দিকগুলো উদ্দীপকের নিয়ামত চরিত্রে অনুপস্থিত। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"উদ্দীপকের নিয়ামত 'লালসালু' উপন্যাসের খালেক ব্যাপারীর ছায়ামাত্র।"- …
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর