“প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের মর্মকথা এবং 'লালসালু' উপন্যাসের অত্যাচার থেকে নারী মুক্তির প্রত্যাশা অভিন্ন।"- মূল্যায়ন কর।
উত্তর: “প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের মর্মকথা এবং 'লালসালু' উপন্যাসের অত্যাচার থেকে নারীমুক্তির প্রত্যাশা অভিন্ন।”- মন্তব্যটি যথার্থ। নারীদেরকে অবলা ভেবে তাদের উপর অমানবিক নির্যাতন ও নিপীড়ন চালালেও নারীরা এখন আর এগুলো মুখ বুজে সহ্য করে না। অসীম সাহস ও শক্তি নিয়ে নারীরা এসব অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, যা নারীমুক্তির ক্ষেত্রে অনেকটাই সহায়ক। উদ্দীপকের নোরা তার স্বামীর অত্যাচার ও নির্যাতন থেকে নিজেকে মুক্ত করতে স্বামীর ঘর থেকে বেরিয়ে যায়। নোরা স্বামীর ঘর থেকে বের হওয়ার সময় সশব্দে দরোজাটি বাইরে থেকে বন্ধ করেছিল। এই শব্দেই যেন ইউরোপে নারীর জাগরণ শুরু হয়। এখানে স্পষ্টতই অন্যায়-অত্যাচার থেকে নারীমুক্তির প্রত্যাশাই ব্যক্ত করা হয়েছে যা 'লালসালু' উপন্যাসেও জমিলা ও রহিমার মাধ্যমে ফুটে উঠেছে। উপন্যাসের জমিলা বাধ্য হয়ে বৃদ্ধ স্বামী মজিদকে মেনে নিলেও তার অন্যায়, অত্যাচার ও দুর্ব্যবহারকে মেনে নেয়নি। মজিদের প্রথম স্ত্রী রহিমার কণ্ঠেও মজিদের আচরণের বিরুদ্ধে প্রতিবাদ লক্ষ করা যায়। 'লালসালু' উপন্যাসে মজিদ অল্পবয়সি জমিলাকে বিয়ে করে তাকে নানাভাবে অত্যাচার করে। জোর-জবরদস্তি করে তার উপর প্রভাব বিস্তার করতে চায়। প্রতিবাদে জমিলা এক সময় রাগে তার মুখে থুথু ছিটায়। স্বাধীনমতো ঘর থেকে বের হয়ে যায়। মজিদ তাকে জোর করে মাজারের খুঁটির সঙ্গে বেঁধে রাখলে প্রথম স্ত্রী রহিমাও প্রতিবাদ করে জমিলাকে ঘরে আনতে বলে। এখানে জমিলা ও রহিমার মধ্যে নারীমুক্তির যে প্রত্যাশা দেখা যায় তা যেন উদ্দীপকের চেতনাকেই ধারণ করে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
“প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের মর্মকথা এবং 'লালসালু' উপন্যাসের অত…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর