উদ্দীপকের জাহানারার ঘটনার সঙ্গে 'লালসালু' উপন্যাসের যে বিষয়ের সাদৃশ্য আছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জাহানারার ঘটনার সঙ্গে 'লালসালু' উপন্যাসে সন্তান লাভের আশায় আমেনা বিবির আওয়ালপুরে আগত পিরের কাছ থেকে পানিপড়া আনার ঘটনার সাদৃশ্য রয়েছে। পৃথিবীতে সন্তান না হওয়ার ব্যাপারটি খুবই বেদনার। যাদের সংসারে সন্তান হয় না তারা এটি উপলব্ধি করতে পারে। আর সেই জন্য একটি সন্তান লাভের আশায় তারা ডাক্তার, কবিরাজ, তাবিজ- কবজ কিছুই বাকি রাখে না। উদ্দীপকের নিয়ামতের স্ত্রী জাহানারা সন্তানহীনা এক নারী। তাই তিনি সন্তান লাভের আশায় স্বামীকে একদিন বললেন কুড়িপাড়া পিরের কাছ থেকে পানিপড়া আনতে। জাহানারার বিশ্বাস- কুড়িপাড়া পিরের পানি পান করলে তিনি সন্তান লাভ করবেন। 'লালসালু' উপন্যাসের আমেনা বিবির ক্ষেত্রেও একই বিষয লক্ষ করা যায়। খালেক ব্যাপারীর স্ত্রী আমেনা বিবি নিঃসন্তান হওয়ায় স্বামীকে বলেন আওয়ালপুরের পিরের পানিপড়া এনে দিতে। আমেনার বিশ্বাস- পিরের এই পানি পড়ায় তার সন্তান হবে। এভাবে 'লালসালু' উপন্যাসের সঙ্গে উদ্দীপকের জাহানারার ঘটনা হুবহু মিলে যায়।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের জাহানারার ঘটনার সঙ্গে 'লালসালু' উপন্যাসের যে বিষয়ের সাদৃশ…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর