উদ্দীপকের মানুষগুলোর অবস্থা 'লালসালু' উপন্যাসের কোন দিকটিকে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মানুষগুলোর অবস্থা 'লালসালু' উপন্যাসের শস্যহীন জনবহুল অঞ্চল থেকে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার দিকটিকে স্মরণ করিয়ে দেয়। মানুষ তার অস্তিত্ব রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা করে। ফলে এর জন্য সে নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে পাড়ি জমাতেও প্রস্তুত থাকে। উদ্দেশ্য একটাই- পৃথিবীর বুকে যেকোনো মূল্যে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখা। উদ্দীপকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ঢাকা শহরে শত শত মানুষের আসার কথা বলা হয়েছে। যারা কখনো ট্রেনে করে, কখনো বাসে ঝুলে, আবার লঞ্চে আসতে গিয়ে কখনো ডুবেও মরে। এভাবে উত্তরবঙ্গ থেকে খরার সময় আর দক্ষিণ বঙ্গ থেকে বন্যা, নদীভাঙন, প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি কারণে মানুষগুলো খেয়ে-পরে বাঁচতে ঢাকায় পাড়ি জমায়। 'লালসালু' উপন্যাসের মজিদের শস্যহীন জনবহুল অঞ্চল থেকেও এভাবেই মানুষ জীবিকা কিংবা অস্তিত্ব রক্ষার তাগিদে ঝিমধরা রেলগাড়ি দিয়ে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। কেননা এখানে মানুষের তুলনায় শস্য খুবই স্বল্প। ফলে তারা দেশ ত্যাগ করে কেউ জাহাজের খালাসি, কেউ কারখানার শ্রমিক, আবার কেউবা মসজিদের ইমাম হয়। এদিক থেকে উদ্দীপকের মানুষের অবস্থা যেন 'লালসালু' উপন্যাসের এই মানুষগুলোর ছোটাছুটিকেই নির্দেশ করছে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের মানুষগুলোর অবস্থা 'লালসালু' উপন্যাসের কোন দিকটিকে স্মরণ ক…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর