"উদ্দীপকের হালিমা ও উপন্যাসের রহিমা চিরন্তন মাতৃহৃদয়ের উদাহরণ।"- ব্যাখ্যা কর।
উত্তর: "উদ্দীপকের হালিমা ও উপন্যাসের রহিমা চিরন্তন মাতৃহৃদয়ের উদাহরণ।"- মন্তব্যটি যথার্থ বলেই আমি মনে করি। মাতৃস্নেহের কোনো তুলনা হয় না। মা তার সন্তানদের হৃদয় দিয়ে ভালোবাসেন। সন্তানের জন্য যেকোনো ত্যাগ স্বীকারেও পিছপা হন না। প্রয়োজনে নিজের জীবন দিয়ে হলেও সন্তানদের রক্ষা করেন। 'লালসালু' উপন্যাসে রহিমা শাশ্বত মাতৃহৃদয়ের সার্থক প্রতিমূর্তি। তার নিজের সন্তান না থাকালেও সন্তানস্নেহের অভাব নেই। কিশোরী জমিলাকে বশে আনতে মাজারের খুঁটির সঙ্গে বেঁধে রাখলে সে মজিদের বিরুদ্ধে কথা বলে, প্রতিবাদ করে। উদ্দীপকের দরিদ্র কৃষাণি হালিমারও সন্তান নেই। বিয়ের পর দীর্ঘ দশ বছর কেটে গেলেও দুর্ভাগ্যক্রমে সে মা হতে পারেনি। তাই এতিম এক মেয়েকে সে স্নেহ- ভালোবাসা দিয়ে লালন-পালন করে। পরের সন্তানের প্রতি স্ত্রীর এই ভালোবাসাকে তার স্বামী মেনে নিতে পারে না। তাই প্রায়ই সে মেয়েটাকে মারধর করে। এমতাবস্থায় সন্তানবৎসল হালিমা স্বামীর বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং তার ঘর ত্যাগ করে বাপের বাড়ি চলে যায়। 'লালসালু' উপন্যাসের মজিদের প্রথম স্ত্রী রহিমা ছিল নিঃসন্তান। তাই মজিদ দ্বিতীয় বিয়ে করার পর অল্পবয়সি জমিলাকে দেখে তার মনে মাতৃভাব জাগে এবং সে তাকে মাতৃস্নেহেই আগলে রাখতে চায়। বস্তুত সতিন জমিলাকে কেন্দ্র করেই তার মাতৃহৃদয় যেন পূর্ণতা লাভ করে। একইভাবে উদ্দীপকের হালিমার সন্তান না হলে এতিম এক মেয়েকেই সে সন্তানস্নেহে লালন-পালন করে। উভয় ক্ষেত্রে এমন আচরণ তাদের চিরায়ত মাতৃহৃদয়কেই আমাদের সামনে উপস্থাপন করে। এই দিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"উদ্দীপকের হালিমা ও উপন্যাসের রহিমা চিরন্তন মাতৃহৃদয়ের উদাহরণ।"- ব্…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর