উদ্দীপকের ইমাম সাহেব আর 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের মধ্যে বৈপরীত্য তুলে ধর।
উত্তর: প্রকৃত ধর্মবোধ ও মানবিক দৃষ্টিভঙ্গির দিক থেকে উদ্দীপকের ইমাম সাহেব আর 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের বৈসাদৃশ্য রয়েছে। পৃথিবীতে সব মানুষ একই রকম নয়। এখানে একশ্রেণির মানুষ নিজেদের স্বার্থ হাসিলের জন্য যেকোনো অন্যায় কর্ম, এমনকি ধর্মকে পর্যন্ত হাতিয়ার করে। পক্ষান্তরে উদার প্রকৃতির মানুষেরা মানবকল্যাণে আত্মনিয়োগ করে নিজেকে ধন্য মনে করেন। উদ্দীপকের ইমাম সাহেব মানবিক বোধসম্পন্ন একজন মানুষ। এ কারণেই কালবৈশাখির কারণে দিনমজুরদের কষ্টের কথা শুনে তিনি তাদের থাকার ব্যবস্থা করেন। পক্ষান্তরে 'লালসালু' উপন্যাসের মজিদ একজন স্বার্থান্বেষী ও কপট চরিত্র। নিজ স্বার্থসিদ্ধির জন্য সে ধর্মকে ব্যবহার করে এবং সম্পদের পাহাড় গড়ে তোলে। শুধু তাই নয়, নিজের প্রভাব-প্রতিপত্তিকে ধরে রাখতে সে মাতব্বরকে দিয়ে আমেনা বিবিকে তালাক দেওয়ানো থেকে শুরু করে আক্কাসের স্কুল স্থাপনের চেষ্টাকে পর্যন্ত নস্যাৎ করে দেয়, যা উদ্দীপকের ইমাম সাহেবের আচরণের বিপরীত। এদিক থেকে তাদের চরিত্রের বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের ইমাম সাহেব আর 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের মধ্যে বৈপ…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর