উদ্দীপকের এমদাদের সাথে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের এমদাদের সঙ্গে 'লালসালু' উপন্যাসের 'আক্কাস' চরিত্রের সাদৃশ্য রয়েছে। অশিক্ষা ও অসচেতনতার কারণে মানুষ কুসংস্কারে বিশ্বাস করে। কুসংস্কার মানুষের জীবনে কোনো কল্যাণ বয়ে আনে না। বরং এ ধরনের অন্ধবিশ্বাস মানুষকে তার লক্ষ্য অর্জনের ক্ষেত্রে অন্তরায় হিসেবে কাজ করে। অনেক সময় নানা রকম বিপদের কারণ হয়। উদ্দীপকে 'হুযুর কেবলা' গল্পে শিক্ষিত যুবক এমদাদের কর্মকাণ্ডের পরিচয় প্রতিফলিত হয়েছে। এমদাদ কৌতূহলের বশে ভণ্ডপিরের মুরিদ হয়। একসময় সে বুঝতে পারে যে, প্রকৃতপক্ষে পির একজন প্রতারক। ভন্ডপিরের চালাকি ও তার লোলুপ কামনা এমদাদের সামনে উন্মোচিত হলে সে তাকে প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে এমদাদ হুযুর কেবলার ভণ্ডামির প্রতিবাদ করেছে। উদ্দীপকের এমদাদের এই প্রতিবাদী মনোভাব ও চারিত্রিক বৈশিষ্ট্য 'লালসালু' উপন্যাসের আক্কাস চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। শিক্ষিত যুবক আক্কাসও মজিদের ভণ্ডামি বুঝতে পেরে তার প্রতিকারের জন্য মহব্বতনগর গ্রামবাসীকে শিক্ষার আলোয় আলোকিত করতে চেয়েছিল। ধর্মব্যবসায়ী মজিদের ছায়া থেকে গ্রামবাসীকে মুক্ত করতে সে তার গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল। স্কুল প্রতিষ্ঠিত হলে অশিক্ষিত, কুসংস্কারাচ্ছন্ন মানুষ, শিক্ষিত হবে এবং তারা মজিদের হীনস্বার্থ হাসিলের মাজার ব্যবসায়ের প্রতিবাদ করবে এবং তাকে প্রত্যাখ্যান করবে। এক্ষেত্রে আক্কাস উদ্দীপকের এমদাদের মতোই মজিদের কূটকৌশলের কাছে ব্যর্থ হয়েছে। এভাবে উদ্দীপকের এমদাদ ও 'লালসালু' উপন্যাসের আক্কাস পরস্পর সাদৃশ্যপূর্ণ চরিত্র।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের এমদাদের সাথে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের সাদৃশ্য রয়ে…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর