উদ্দীপকের কাজল ও 'লালসালু' উপন্যাসের মজিদ কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের কাজল ও 'লালসালু' উপন্যাসের মজিদ দ্বিতীয় বিয়ে করে অস্তিত্ব সংকটে ভোগার দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ। বিয়ের পর স্বামী-স্ত্রীর ঘরে সন্তান হলে তারা আনন্দিত হয়। তার এমন অনেক দম্পতি আছেন যারা দীর্ঘদিন সংসার জীবন কাটালেও তাদের ঘরে সন্তান হয় না। ফলে কেউ কেউ প্রথম স্ত্রীর সম্মতি নিয়ে আবার কেউ কেউ সম্মতি না নিয়েই সন্তানের আশায় দ্বিতীয় বিয়ে করেন। উদ্দীপকের কাজল সাহেবের প্রথম স্ত্রীর ঘরে সন্তান না হওয়ার প্রথম স্ত্রীর সম্মতিতেই দ্বিতীয় বিয়ে করে। তবে বিয়ের পরও তার সে আশা পূরণ হয়নি। সন্তানের জন্য দ্বিতীয় স্ত্রীকে পানিপড়া খাওয়াতে গেলে সে কাজলকে হুমকি দেয়। ফলে তার মধ্যে দোদুল্যমানতার সৃষ্টি হয়। 'লালসালু' উপন্যাসের মজিদও সন্তানের আশায় প্রথম স্ত্রী রহিমাকে রেখেই দ্বিতীয় বউ হিসেবে জমিলাকে বিয়ে করে। তবে জমিলার ঘরে কোনো সন্তান হয়নি, উলটো সে মজিদের আদেশ-নিষেধ না মেনে তার বিরুদ্ধে প্রতিবাদ করে। এতে মজিদের অস্তিত্ব সংকটের মধ্যে পড়ে। এভাবে দ্বিতীয় বিয়ে করে অস্তিত্ব সংকটে ভোগার দিক দিয়ে উদ্দীপকের কাজল ও 'লালসালু' উপন্যাসের মজিদের সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের কাজল ও 'লালসালু' উপন্যাসের মজিদ কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর