উদ্দীপকের আইমানের সঙ্গে 'লালসালু' উপন্যাসের আক্কাসের তুলনা কর।
উত্তর: সমাজ সংস্কারমূলক কাজের মনোভাব থাকা সত্ত্বেও সমাজপতিদের চক্রান্তের মুখে ব্যর্থ হওয়ার দিক থেকে উদ্দীপকের আইমানের সঙ্গে 'লালসালু' উপন্যাসের আক্কাসের তুলনা করা যায়। 'লালসালু' উপন্যাসের নবীন যুবক আক্কাস গ্রামের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। অত্যন্ত ধূর্ত মজিদ অত্যন্ত সুকৌশলে আক্কাসের স্কুল প্রতিষ্ঠার চেষ্টাকে ব্যর্থ করে দেয়। মজিদের কথার বাইরে কেউ কথা বলতে সাহস করে না। ফলে তার চক্রান্তে আক্কাসকে ব্যর্থ হতে হয়। উদ্দীপকের আইমানও উচ্চশিক্ষিত যুবক। বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এসে সে তার গ্রামে যুবকদের সংগঠিত করে সংস্কারমূলক কর্মকাণ্ড শুরু করে। নির্বিচারে গাছ কাটা, নদী থেকে অবৈধভাবে বালি তোলা, অবৈধ ইটভাটার বিরুদ্ধে তারা সোচ্চার হয়। শেষ পর্যন্ত, প্রভাবশালীদের চক্রান্তে আইমানের স্বপ্ন ব্যর্থ হয়। সে মিথ্যা মামলায় জেলে যায়। এ বিষয়টি 'লালসালু' উপন্যাসের আক্কাসের স্কুল প্রতিষ্ঠা মজিদের চক্রান্তে ব্যর্থ হওয়ার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। গ্রামবাসী যাতে শিক্ষার আলোয় আলোকিত হয়ে মজিদের মাজারকেন্দ্রিক পশ্চাৎপদ জীবনধারা থেকে সরে যেতে না পারে সেজন্য সে শিক্ষিত যুবক আক্কাসের বিরুদ্ধে সক্রিয় হয়ে ওঠে। সে আক্কাসের স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দেয়। প্রভাবশালী মজিদের কূটকৌশলে আক্কাস গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হয়।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের আইমানের সঙ্গে 'লালসালু' উপন্যাসের আক্কাসের তুলনা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর