“বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ” ব্যাখ্যা কর।
উত্তর: প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দিশেহারা মানুষের কাছে বিশ্বাস ছাড়া আর কিছুই নেই— এই বিষয়টি বোঝাতেই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে। গ্রামের মানুষের হাড়ভাঙা পরিশ্রমের সোনালি ফসল প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে যায়। অনিশ্চিত ভবিষ্যতের ভাবনায় কৃষকরা ব্যাকুল হয়। তারা ত্রাণকর্তা মজিদের কাছে ছুটে যায়। তখন মজিদ তাদের বলে- 'খোদার উপর তোয়াক্কল রাখো।' আর তখন ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর মুখে আর কোনো কথা জোগায় না। তারা ঝরে পড়া ধানের ধ্বংসস্তূপ প্রত্যক্ষ করে। বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ। প্রাকৃতিক দুর্যোগে দিশেহারা মহব্বতনগর গ্রামের মানুষের কাছে খোদার ওপর বিশ্বাস রাখার বিষয়টি বোঝাতেই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
“বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ” ব্যাখ্যা কর।
উত্তর