উদ্দীপকের মতলব মিয়া এবং 'লালসালু' উপন্যাসের মজিদ আত্মপরিচয়দানে ও আত্মপ্রকাশে কতটা অভিন্ন? আলোচনা কর।
উত্তর: • উদ্দীপকের মতলব মিয়া এবং 'লালসালু' উপন্যাসের মজিদ আত্মপরিচয়দানে ও আত্মপ্রকাশে অনেকাংশেই অভিন্ন। • সমাজে আত্মস্বার্থমগ্ন, লোভী, প্রতারকরা যেকোনো কিছুর বিনিময়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চায়। তারা স্বার্থ উদ্ধারের জন্য ধর্মকে ব্যবহার করে। • উদ্দীপকে এক আত্মস্বার্থমগ্ন ব্যক্তির কর্মকাণ্ড ও স্বভাব-বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। এখানে মতলব মিয়া নিজেকে দরবেশ বলে পরিচয় দিয়েছে। সে দুর্গম পথ পার হয়ে কাজীপুর গ্রামের মাতব্বর ফরমান আলীর বাড়িতে উপস্থিত হয়েছে। তার চোখে-মুখে আশঙ্কা, উদ্বেগ ও স্বপ্নের বিচিত্র আভাস। সে নানা রকম অলৌকিক কর্মকাণ্ডের কথা বলতে থাকে। এই বৈশিষ্ট্যগুলো 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। মজিদ নাটকীয়ভাবে মহব্বতনগর গ্রামে প্রবেশ করে। মজিদের চোখেমুখেও আতঙ্ক। তার আসার কারণ সম্পর্কে সে বলে মোদাচ্ছের পিরের স্বপ্নাদেশ। সে মহব্বতনগর গ্রামে প্রবেশ করে উপস্থিত সবাইকে শাসাতে থাকে। মোদাচ্ছের পিরের মাজারকে অযত্নে ফেলে রাখার জন্য।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের মতলব মিয়া এবং 'লালসালু' উপন্যাসের মজিদ আত্মপরিচয়দানে ও আত…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর