“অস্তিত্ব টিকিয়ে রাখাই মানুষের সর্বোচ্চ সাধনা।" উক্তিটি উদ্দীপক ও 'লালসালু' উপন্যাসের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: • "অস্তিত্ব টিকিয়ে রাখাই মানুষের সর্বোচ্চ সাধনা।"- উদ্দীপক ও 'লালসালু' উপন্যাসের আলোকে উক্তিটি সমর্থনযোগ্য। • অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য প্রত্যেক প্রাণীই মরণপণ লড়াই চালিয়ে যায়। সমাজিক অব্যবস্থাপনার দরুন অনেক সময় বৈধ পথে জীবন পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ে। তাই অস্তিত্বের প্রশ্নে অনেকেই অনৈতিকতার আশ্রয় নেয়। • উদ্দীপকের মালেক মিয়া তেমনই একজন সংগ্রামী লোক। অল্প শিক্ষিত হওয়ায় তার চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল না, পৈতৃক জমিজমাও তার তেমন নেই। ফলে এক প্রকার বাধ্য হয়ে ঘরের পেছনকার ভাঙা কবরকে কেন্দ্র করে অনৈতিক ধর্মব্যাবসায় লিপ্ত হতে হয় তাকে। 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের ক্ষেত্রেও বিষয়টি অনুরূপ। জন্মভূমি শস্যহীন হওয়ায় মজিদ জীবিকার সন্ধানে গারো পাহাড়ে মুয়াজ্জিনের কাজ করে। কিন্তু সেখানকার উপার্জন দিয়ে দুবেলা খাবারই জোটাতে পারে না সে। তাই বাধ্য হয়ে মহব্বতনগর গ্রামের অশিক্ষিত সাধারণ মানুষের ধর্মভীতিকে কাজে লাগিয়ে ধর্মব্যাবসার ঝুঁকি নেয় সে। • 'লালসালু' উপন্যাসের মজিদও পেটের দায়ে মিথ্যার আশ্রয় নিয়েছে। মাজারকে কেন্দ্র করে সে মহব্বতনগরের একজন হয়ে উঠেছে। তাকে ছাড়া সালিশ ব্যবস্থাও অচল। উদ্দীপকের মালেক মিয়াও নিরুপায় হয়ে একটি ভাঙা কবরকে আশ্রয় করে অনৈতিক পথে পা বাড়িয়েছে। এতে তার ভাগ্য খুলে গেছে। তাই বলা যায় যে, উদ্দীপকের মালেক মিয়া ও 'লালসালু' উপন্যাসের মজিদ অস্তিত্ব টিকিয়ে রাখার সর্বোচ্চ সাধনায় লিপ্ত হয়েছে। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি সমর্থনযোগ্য।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
“অস্তিত্ব টিকিয়ে রাখাই মানুষের সর্বোচ্চ সাধনা।" উক্তিটি উদ্দীপক ও '…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর