শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের হোসেন মিয়া ও 'লালসালু' উপন্যাসের মজিদ' চরিত্রের সাদৃশ্য তুলে ধর।

উত্তর: • উদ্দীপকের হোসেন মিয়া 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের প্রতিনিধিত্ব করে। • সমাজে কেউই সহায়সম্বলহীন হয়ে বাঁচতে চায় না। তাই নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে মানুষ প্রভাব-প্রতিপত্তির মালিক হতে চায়। সেই উদ্দেশ্য সফল করার জন্য সে প্রাণপণ চেষ্টা চালায়। • উদ্দীপকের হোসেন মিয়া চাল-চুলোহীন অবস্থায় কেতুপুর গ্রামে আশ্রয় নিলেও পরবর্তীকালে তিনিই এ এলাকার বিশেষ একজন হয়ে ওঠেন। সবার অজান্তে অবৈধ ব্যবসায় করে গড়ে তোলেন বিশাল প্রতিপত্তি। 'লালসালু' উপন্যাসের মজিদও সহায়সম্বলহীনভাবে মহব্বতনগর গ্রামে প্রবেশ করে। নিজের বুদ্ধিমত্তা ও কূটকৌশলের সাহায্যে অল্পদিনের মধ্যেই সে গ্রামে প্রভাব-প্রতিপত্তি অর্জন করে। মানুষের ধর্মবিশ্বাসকে কাজে লাগিয়ে ধর্মব্যবসায়ে নেমে পড়ে, যা তার অস্তিত্বকে সমাজে প্রতিষ্ঠা করে। এভাবে হোসেন মিয়া এবং মজিদ চরিত্রের সাদৃশ্য রয়েছে।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

উদ্দীপকের হোসেন মিয়া ও 'লালসালু' উপন্যাসের মজিদ' চরিত্রের সাদৃশ্য ত…

উদ্দীপক

হোসেন মিয়া এক রহস্যময় চরিত্র। প্রথম জীবনে চাল-চুলাহীন অবস্থায় কেতুপুর গ্রামের জহর মাঝির বাড়িতে আশ্রয় নিলেও পরবর্তীকালে তিনি এই এলাকার বিশেষ একজন হয়ে ওঠেন। সকলকেই তিনি মিয়া বলে সম্বোধন করেন, কথা বলেন হাসিমুখে, এগিয়ে আসেন সবার বিপদে-আপদে। কিন্তু মনে তার অন্য চিন্তা। সবার অজান্তে অবৈধ ব্যবসায় করে তিনি গড়ে তুলেছেন বিশাল প্রতিপত্তি।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025

উত্তর

'নিরাক পড়া' শব্দের অর্থ বাতাসহীন নিস্তব্ধ গুমোট আবহাওয়া।

উত্তর

• "শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি।"- উক্তিটিতে বোঝানো হয়েছে যে, খাদ্য না থাকলেও লোক দেখানো ধর্মচর্চায় কেউ কার্পণ্য করে না। • 'লালসালু' উপন্যাসে লেখক যে এলাকার বর্ণনা দিয়েছেন সেখানকার মানুষ প্রচণ্ড অভাবী। এই অভাবের মধ্যেও তারা ধর্মচর্চা করে। ঘরে খাদ্য না থাকলেও সেই অঞ্চলের মানুষের মধ্যেও ধর্মচর্চায় কোনো কার্পণ্য নেই। তাদের মধ্যে সবাই যে খোদার ভয়ে ধর্মচর্চা করে ব্যাপারটা এমন নয়। কেউ কেউ ধর্মের নামে প্রতারণা ও ভন্ডামি করে। এই প্রতারকরাই ধর্মের আগাছা। এই দিকটি বোঝাতেই লেখক প্রশ্নোক্ত কথাটি বলেছেন।

উত্তর

• উদ্দীপকের হোসেন মিয়া 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের প্রতিনিধিত্ব করে। • সমাজে কেউই সহায়সম্বলহীন হয়ে বাঁচতে চায় না। তাই নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে মানুষ প্রভাব-প্রতিপত্তির মালিক হতে চায়। সেই উদ্দেশ্য সফল করার জন্য সে প্রাণপণ চেষ্টা চালায়। • উদ্দীপকের হোসেন মিয়া চাল-চুলোহীন অবস্থায় কেতুপুর গ্রামে আশ্রয় নিলেও পরবর্তীকালে তিনিই এ এলাকার বিশেষ একজন হয়ে ওঠেন। সবার অজান্তে অবৈধ ব্যবসায় করে গড়ে তোলেন বিশাল প্রতিপত্তি। 'লালসালু' উপন্যাসের মজিদও সহায়সম্বলহীনভাবে মহব্বতনগর গ্রামে প্রবেশ করে। নিজের বুদ্ধিমত্তা ও কূটকৌশলের সাহায্যে অল্পদিনের মধ্যেই সে গ্রামে প্রভাব-প্রতিপত্তি অর্জন করে। মানুষের ধর্মবিশ্বাসকে কাজে লাগিয়ে ধর্মব্যবসায়ে নেমে পড়ে, যা তার অস্তিত্বকে সমাজে প্রতিষ্ঠা করে। এভাবে হোসেন মিয়া এবং মজিদ চরিত্রের সাদৃশ্য রয়েছে।

উত্তর

• "স্বার্থরক্ষায় উদ্দীপকের হোসেন মিয়া এবং 'লালসালু' উপন্যাসের প্রধান চরিত্র একই পথের পথিক।"- মন্তব্যটি যথার্থ। • সমাজে স্বার্থপর কিছু লোক অন্যের সঙ্গে প্রতারণা করে ধর্মব্যাবসা কিংবা অবৈধ উপায়ে অর্থ উপার্জন করে তারা অর্থ-প্রতিপত্তির মালিক হয়। • উদ্দীপকের হোসেন মিয়া একজন স্বার্থান্বেষী চতুর লোক। তিনি চাল-চুলোহীন অবস্থায় কেতুপুর গ্রামে আশ্রয় নিলেও পরবর্তীকালে এই এলাকার বিশেষ একজন হয়ে ওঠেন। অবৈধ ব্যবসায় করে গড়ে তোলেন বিশাল প্রতিপত্তি। 'লালসালু' উপন্যাসের মজিদও নিজ স্বার্থরক্ষায় একই পথের পথিক। সে সহায়সম্বলহীন অবস্থায় মহব্বতনগর গ্রামে প্রবেশ করলেও ধর্মকে পুঁজি করে ধর্মব্যবসায় করে গ্রামে প্রভাব-প্রতিপত্তি অর্জন করে। • উদ্দীপকের হোসেন মিয়া এবং 'লালসালু' উপন্যাসের মজিদ একই উপায়ে তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন। একজন অবৈধ ব্যবসায় করে গড়ে তোলেন বিশাল প্রতিপত্তি, অন্যজন মানুষের ধর্মবিশ্বাসের সুযোগ নিয়ে প্রতারণা করে অন্যায় পথে অর্থ-সম্পদের মালিক হয়েছে। এ দিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালু
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

  • অবধারিত
  • নাটকীয়
  • কাব্যিক
  • স্বাভাবিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

  • বিশ্বাস
  • আনুগত্য
  • ভীতি
  • অনুরাগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

  • তাহের
  • খালেক
  • আক্কাস
  • ধলা মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯২০
  • ১৯২২
  • ১৮২০
  • ১৯২৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?

  • চট্টগ্রাম
  • যশোর
  • রাজশাহী
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?

  • ফেণী
  • নোয়াখালী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

  • বাংলা সাহিত্য
  • বায়োলজি
  • অর্থনীতি
  • ইতিহাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • প্যারিস
  • কলকাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?

  • ১৯৪০ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৪৬ সালে
  • ১৯৪৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]

  • করাচি
  • লন্ডন
  • জার্মানি
  • প্যারিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৬৯
  • ১৯৭০
  • ১৯৭১
  • ১৯৭২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৫২ সালে
  • ১৯৬১ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতোসৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।