উদ্দীপকের বহিপীর 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের বৈশিষ্ট্য ধারণ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: • উদ্দীপকের বহিপীর 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের বৈশিষ্ট্য ধারণ করেছে। • সমাজে এমন কিছু মানুষ আছে যারা সমাজে ধর্মের নামে নানা কুসংস্কার ছড়ায়। এরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য পুরো সমাজকে অন্ধকারে ফেলে দিতেও দ্বিধাবোধ করে না। • উদ্দীপকের বহিপীর বৃদ্ধ বয়সে তাহরোকে বিয়ে করে। তাহেরা তা মেনে না নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। তখন বহিপীর তাহেরার পিছু নেয় এবং তাকে ধর্মের কথা বলে নানা কিছু বোঝাতে চেষ্টা করে। বহিপীরের এরূপ আচরণ 'লালসালু' উপন্যাসের মজিদের আচরণে প্রত্যক্ষ করা যায়। 'লালসালু' উপন্যাসে মজিদ জমিলা নামক এক কিশোরীকে বিয়ে করে। জমিলার মধ্যে মাজারভীতি বা মজিদভীতি কোনোটাই দেখা যায়। তখন মজিদও উদ্দীপকের বহিপীরের মতো জমিলাকে ধর্মের কথা বলে নানা কিছু বোঝানোর চেষ্টা করে। ধর্মকে পুঁজি করে নিজের আখের গোছানোর এই বৈশিষ্ট্যের দিক থেকে মজিদ ও উদ্দীপকের বহিপীর পরস্পর সাদৃশ্যমান।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের বহিপীর 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের বৈশিষ্ট্য ধারণ কর…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর