'দেশটা কেমন মরার দেশ'- এখানে কোন অঞ্চলের কথা বলা হয়েছে, কেন?
উত্তর: প্রশ্নোক্ত উক্তিটিতে তৎকালীন সময়ে শস্যহীন জনবহুল নোয়াখালী অঞ্চলের কথা বলা হয়েছে । 'লালসালু' উপন্যাসে বর্ণিত শস্যহীন জনবহুল অঞ্চল নোয়াখালী। চল্লিশ দশকের শেষে প্রকাশিত এ উপন্যাসে বলা হয়েছে সেখানে জনসংখ্যার তুলনায় শস্যের উৎপাদন হয় খুবই সামান্য। না খেতে পেরে সেখানকার মানুষের চোখে দীনতা ও অসহায়তার ভাব ফুটে ওঠে। শীর্ণ দাড়ি তাদের মুখে মাহাত্ম্য ফোটাতে চাইলেও ক্ষুধার্ত চোখের দিকে তাকালে চোয়ালের দীনতা প্ৰকাশ পায়। সে কারণে দেশটাকে 'কেমন মরার দেশ' বলা হয়েছে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
'দেশটা কেমন মরার দেশ'- এখানে কোন অঞ্চলের কথা বলা হয়েছে, কেন?
উত্তর