শেয়ারFacebookWhatsApp

“উদ্দীপকটি 'লালসালু' উপন্যাসের মূল বিষয়বস্তু ধারণ করেছে”- উক্তিটি উদ্দীপক ও 'লালসালু' উপন্যাসের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর: • "উদ্দীপকটি 'লালসালু' উপন্যাসের মূল বিষয়বস্তু ধারণ করেছে" মন্তব্যটি যথার্থ। • মানুষ বেঁচে থাকার জন্য নানা প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করে। অনাহারে, অর্ধাহারে, অপমান সহ্য করে বেঁচে থাকা সবার পক্ষে সম্ভব হয় না। তাই মানুষ বাধ্য হয়ে অনৈতিক পন্থা অবলম্বন করে পৃথিবীতে টিকে থাকার বন্দোবস্ত করতেও কুণ্ঠিত হয় না। • উদ্দীপকেও মানুষের টিকে থাকার সংগ্রামের দিকটি তুলে ধরা হয়েছে। জীবনের শেষ ক্ষুদ্র অবলম্বনকেও বিসর্জন দিয়ে মানুষ বাঁচতে চায়। সকল প্রাণীর ক্ষেত্রে টিকে থাকার এ সংগ্রাম দৃশ্যমান। 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের মধ্যেও বিষয়টি স্পষ্ট হয়ে, উঠেছে। শস্যহীন অঞ্চলে তার জন্ম। তাই জীবিকার সন্ধানে তার মাতৃভূমিকে ত্যাগ করতে হয়েছিল। শেষ পর্যন্ত বেঁচে থাকার জন্য সে মিথ্যার আশ্রয় নেয়। সে জানে বিষয়টি সাংঘাতিক ঝুঁকির। কিন্তু জীবনের প্রশ্নে সে সেই ঝুঁকি নিতে প্রস্তুত। • উদ্দীপকে জীবন রক্ষার প্রচেষ্টার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। সহ্যের সীমা শেষ হয়ে গেলে বেঁচে থাকার প্রশ্নে বাঘ তার ছানাকে খেতেও কুণ্ঠিত হয় না। 'লালসালু' উপন্যাসের মজিদ জীবিকা অর্জনে ব্যর্থ হয়ে মিথ্যার আশ্রয় নিয়ে ধর্মব্যাবসা শুরু করে। বিষয়টি সাংঘাতিক ঝুঁকির হলেও বেঁচে থাকার প্রশ্নে সে ঝুঁকি নিতে কুণ্ঠিত হয় না। তাই বলা যায় যে, উদ্দীপকটি 'লালসালু' উপন্যাসের মূল বিষয়বস্তু ধারণ করেছে।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

“উদ্দীপকটি 'লালসালু' উপন্যাসের মূল বিষয়বস্তু ধারণ করেছে”- উক্তিটি উ…

উদ্দীপক

মানুষ বেঁচে থাকার জন্য শেষ পর্যন্ত লড়াই করে। জীবনের শেষ ক্ষুদ্র অবলম্বনকেও বিসর্জন দিয়ে বাঁচতে চায়। কোনো প্রাণীই এর ব্যতিক্রম নয়, যেমন: বাঘের ক্ষুধা সহ্যের মাত্রা অতিক্রম করলে আপন ছানাদেরকে খেয়েও জীবন বাঁচায়।

নটরডেম কলেজ · 2025

উত্তর

'লালসালু' উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম 'Tree without RootsRoots^{\prime}

উত্তর

• "তাই তারা ছোটে, ছোটে" বলতে শস্যহীন অঞ্চলের মানুষের জীবিকার সন্ধ্যানে নিরন্তর ছুটে বেড়ানোকে বোঝানো হয়েছে। • 'লালসালু' উপন্যাসে শস্যহীন জনবহুল অঞ্চলের বাসিন্দারা সুখের আশা নিয়ে দিন কাটায়। ঘরে খাবার না থাকলেও দূরে তাকিয়ে থেকে অভাব মেটানোর দুরাশায় মত্ত হয় তারা। আর আশায় বুক বেঁধে অভাব মিটবে না বুঝতে পেরে তারা দিন-ক্ষণের হিসাব না করেই ছুটে চলে অজানার উদ্দেশ্যে। প্রশ্নোক্ত উক্তিটিতে জীবিকার সন্ধানে, কর্মের সন্ধানে এই অবিরাম ছুটে চলাকেই বোঝানো হয়েছে।

উত্তর

• উদ্দীপকে "লালসালু' উপন্যাসের বেঁচে থাকার জন্য মজিদের। মাজারকে কেন্দ্র করে ধর্মব্যাবসায় নামার দিকটি প্রতিফলিত হয়েছে। • আমাদের সমাজে এমন কিছু ধর্মব্যবসায়ী মানুষ আছে যারা সাধারণ মানুষের ধর্মবিশ্বাসকে কাজে লাগিয়ে নিজস্ব স্বার্থসিদ্ধি করে। সাধারণত মাজারের খাদেম ও পির সম্প্রদায়ের একাংশ এ ধরনের হীন কাজে লিপ্ত হয়। এরা দেশ, সমাজ ও ধর্মের শত্রু। • উদ্দীপকে কূল-কিনারাহীন, সাধারণ মানুষের বেঁচে থাকার চেষ্টার প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে। বেঁচে থাকার জন্য প্রত্যেক প্রাণীকেই সংগ্রাম করতে হয়। মানুষও জীবনের শেষ ক্ষুদ্র অবলম্বনকেও বিসর্জন দিয়ে বাঁচতে চায়। 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রটির মাঝেও বেঁচে থাকার জন্য অনৈতিক পন্থা অবলম্বনের দিকটি ফুটে উঠেছে। শস্যহীন অঞ্চলে তার জন্ম। ফলে জীবিকার জন্য তাকে মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে। বিদেশ-বিভুঁইয়ে এসেও আশ্রয় নিতে হয়েছে মিথ্যার। সাধারণ মানুষের ধর্মভীতিকে কাজে লাগিয়ে সৃষ্টি করেছে নিজের জীবিকা অর্জনের উপায়। 'লালসালু' উপন্যাসের এই দিকটির সাথে উদ্দীপকটি সাদৃশ্যপূর্ণ।

উত্তর

• "উদ্দীপকটি 'লালসালু' উপন্যাসের মূল বিষয়বস্তু ধারণ করেছে" মন্তব্যটি যথার্থ। • মানুষ বেঁচে থাকার জন্য নানা প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করে। অনাহারে, অর্ধাহারে, অপমান সহ্য করে বেঁচে থাকা সবার পক্ষে সম্ভব হয় না। তাই মানুষ বাধ্য হয়ে অনৈতিক পন্থা অবলম্বন করে পৃথিবীতে টিকে থাকার বন্দোবস্ত করতেও কুণ্ঠিত হয় না। • উদ্দীপকেও মানুষের টিকে থাকার সংগ্রামের দিকটি তুলে ধরা হয়েছে। জীবনের শেষ ক্ষুদ্র অবলম্বনকেও বিসর্জন দিয়ে মানুষ বাঁচতে চায়। সকল প্রাণীর ক্ষেত্রে টিকে থাকার এ সংগ্রাম দৃশ্যমান। 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের মধ্যেও বিষয়টি স্পষ্ট হয়ে, উঠেছে। শস্যহীন অঞ্চলে তার জন্ম। তাই জীবিকার সন্ধানে তার মাতৃভূমিকে ত্যাগ করতে হয়েছিল। শেষ পর্যন্ত বেঁচে থাকার জন্য সে মিথ্যার আশ্রয় নেয়। সে জানে বিষয়টি সাংঘাতিক ঝুঁকির। কিন্তু জীবনের প্রশ্নে সে সেই ঝুঁকি নিতে প্রস্তুত। • উদ্দীপকে জীবন রক্ষার প্রচেষ্টার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। সহ্যের সীমা শেষ হয়ে গেলে বেঁচে থাকার প্রশ্নে বাঘ তার ছানাকে খেতেও কুণ্ঠিত হয় না। 'লালসালু' উপন্যাসের মজিদ জীবিকা অর্জনে ব্যর্থ হয়ে মিথ্যার আশ্রয় নিয়ে ধর্মব্যাবসা শুরু করে। বিষয়টি সাংঘাতিক ঝুঁকির হলেও বেঁচে থাকার প্রশ্নে সে ঝুঁকি নিতে কুণ্ঠিত হয় না। তাই বলা যায় যে, উদ্দীপকটি 'লালসালু' উপন্যাসের মূল বিষয়বস্তু ধারণ করেছে।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালু
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

  • অবধারিত
  • নাটকীয়
  • কাব্যিক
  • স্বাভাবিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

  • বিশ্বাস
  • আনুগত্য
  • ভীতি
  • অনুরাগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

  • তাহের
  • খালেক
  • আক্কাস
  • ধলা মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯২০
  • ১৯২২
  • ১৮২০
  • ১৯২৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?

  • চট্টগ্রাম
  • যশোর
  • রাজশাহী
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?

  • ফেণী
  • নোয়াখালী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

  • বাংলা সাহিত্য
  • বায়োলজি
  • অর্থনীতি
  • ইতিহাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • প্যারিস
  • কলকাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?

  • ১৯৪০ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৪৬ সালে
  • ১৯৪৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]

  • করাচি
  • লন্ডন
  • জার্মানি
  • প্যারিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৬৯
  • ১৯৭০
  • ১৯৭১
  • ১৯৭২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৫২ সালে
  • ১৯৬১ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতোসৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।